https://www.facebook.com/shirsokhabor/
Sunday , 19 February 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

লালপুরে গাছ থেকে পড়ে প্রাণ গেল এক ব্যক্তির

নাটোরের লালপুরে সুপারি গাছ থেকে পড়ে বাবুল আক্তার (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার রাতে উপজেলা দুয়ারিয়া ইউনিয়নে কুঁজিপুকুর গ্রামে এই ঘটনা ঘটে। সে কুঁজিপুকুর গ্রামের আবুল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, বাবুল আক্তার রাতে তাদের পরিবারের সুপারির গাছে সুপারি পাড়তে গিয়ে গাছ থেকে নিচে পড়ে যায়। পরে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে লালপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম লাভলু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনয়ারুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর মর্গে পাঠানো হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত