https://www.facebook.com/shirsokhabor/
মঙ্গলবার , ২১ ফেব্রুয়ারি ২০২৩ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

শাকিব অধ্যায় শেষ! ক্ষমা চেয়ে জাজে ফিরে যাচ্ছেন পূজা চেরী

প্রতিবেদক
Amirul Islam
ফেব্রুয়ারি ২১, ২০২৩ ৪:১৯ পূর্বাহ্ণ
ইপেপার দেখুন

ভুলের কারণে সকলের কাছে মাফ চাইলেন পূজা চেরী। কিসের ভুল? কী ভুল সে কথা উল্লেখ করেননি। নিজেকে জাজ মাল্টিমিডিয়ার অংশ হিসেবে উল্লেখ করে সোমবার দুপুরে সকলের কাছে বেশ আন্তরিকভাবে ক্ষমা চাইলেন ঢাকাই সিনেমার উঠতি এই নায়িকা।

পূজা চেরী একটি স্ট্যাটাস দিয়েছেন। যেটিকে নেটিজেনরা আব্দুল আজিজের লিখে দেওয়া হিসেবে মনে করছেন। এই ক্ষমা চেয়েই পূজা জাজে ফিরে যাচ্ছেন।

ফেসবুকে লিখেছেন, ‘আমি পূজা চেরী। আমার ১৪ বছর বয়সে জাজ আমাকে নায়িকা হিসেবে লঞ্চ করে। আমি জাজেরই সৃষ্টি, জাজেরই মেয়ে। আগে মনে করতাম জাজ মানে শুধুই জাজ। কিন্তু আসলে জাজ মানে আব্দুল আজিজ ভাইয়া, খোকন ভাইয়া, বাপ্পি ভাইয়া, মাহি আপু, ফারিয়া আপু, রোশান, সিয়াম, সৈকত নাসির ভাইয়া, রাফি ভাইয়াসহ আরো অনেকে মিলেই জাজ।’

ক্ষমা চেয়ে পূজা চেরী বলেন, ‘আমার অল্প বয়সের কারণে আমি একটি ভুল করেছি। আমি সবার কাছে ক্ষমাপ্রার্থী। আমাকে আপনাদের ছোট বোন ও সহকর্মী হিসেবে ক্ষমা করে দিবেন।’

ভুল সম্পর্কে কিছু না বললেও সাম্প্রতিক সময়ে শাকিব খানের সঙ্গে যে প্রেমের গুঞ্জন উঠেছিল, নেটিজেনরা সেটাকেই ইঙ্গিত করছেন।

তবে শাকিব খানের একটি ঘনিষ্ঠ সূত্র বলছে, শাকিব খানের কাছাকাছি এই নায়িকা ভিড়তে পারছেন না। স্বাভাবিকভাবেই ফের আব্দুল আজিজের নিকট ফিরে যাচ্ছেন।

নেটিজেনরা বলছেন, এই স্ট্যাটাসটি আব্দুল আজিজের লিখে দেওয়া, কেননা আব্দুল আজিজ কিংবা জাজ মাল্টিমিডিয়া থেকে এমন ভাষা ও যতিচিহ্নের ব্যবহার করে পোস্ট দেওয়া হয়।


সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

চব্বিশের আন্দোলনে হাসিনা পালিয়ে গিয়েছিলেন, তারেক রহমান নেতাকর্মীদের সামলান”– ব্যারিস্টার ফুয়াদ

কয়রায় অবরুদ্ধ ছয় পরিবারকে উদ্ধার করলেন এসিল্যান্ড

ঝিনাইদে আলমসাধুর সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই পান ব্যবসায়ীর।

খালেদা জিয়ার উপদেষ্টা ও ঝিনাইদহের সাবেক এমপি মশিউর রহমান মারা গেছেন।

নোবিপ্রবি ছাত্রলীগের কর্মীসভা অনুষ্ঠিত

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে মা ও মেয়ের মৃত্যু আহত ১

আর্জেন্টিনার পরাজয়ে সমর্থকের মৃত্যু

ডোমারে ডাকাতির পাঁচ মাস পর আন্তজেলা ডাকাত দলের ১ সদস্য খানসামা থেকে গ্রেফতার।

মধ্যনগরে আবারও ভূয়া জন্ম সনদ তৈরি করে দেওয়া হচ্ছিল বাল্য বিবাহ, প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ।

সরিষাবাড়ীতে মা’কে ভরণ পোষণ না দেওয়ায় শিক্ষক ছেলে গ্রেপ্তার