https://www.facebook.com/shirsokhabor/
Monday , 13 February 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

চাটমোহরে ট্রেনের ধাক্কায় রাজমিস্ত্রীর মৃত্যু

জামাল হোসেন,বিশেষ প্রতিনিধি:

পাবনার চাটমোহরে ট্রেনের ধাক্কায় নাজির হোসেন (৫৫) নামের এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। রবিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বেজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নাজির হোসেন চাটমোহর পৌর শহরের ছোট শালিখা মহল্লার মৃত ফয়েজ প্রামাণিকের ছেলে। পেশায় তিনি রাজমিস্ত্রি ছিলেন।

মূলগ্রাম ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ফরহাদ হোসেন মানিক জানান, পেশায় রাজমিস্ত্রি নাজির সকালে কাজের জন্য বেজপাড়া গ্রামের উদ্দেশে বাড়ি থেকে বের হন। বেজপাড়া গ্রামে পৌঁছে তিনি রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার মুহূর্তে রাজশাহী থেকে ঢাকাগামী বনলতা ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সকালে প্রচণ্ড কুয়াশা থাকায় ট্রেনের গতি তিনি বুঝতে না পারায় এ দুর্ঘটনা হয়েছে বলে ধারণা এলাকাবাসীর।

ঘটনার সত্যতা স্বীকার করে চাটমোহর রেলস্টেশনের মাস্টার মাসুম আলি খান বলেন, ঘটনাটি লোকমুখে জানার পর ঘটনাস্থলে আমাদের লোক পাঠিয়েছিলাম।
নিহতের পরিবার লাশ উদ্ধার করে নিয়ে যাওয়ায় আমরা জিআরপিকে ম্যাসেজ দিতে পারিনি।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

জবি ছাত্রীহলে ১২শ ছাত্রীর জন্য নেই কোনো মেডিকেল ব্যবস্থা

লালপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ৩ সাংবাদিক লাঞ্ছিত

দলীয় প্রার্থী না পাওয়ায় কান ধরে রাজনীতি ছাড়ার ঘোষণা বিএনপি কর্মীর

৩ সপ্তাহে প্রিয়তমা: প্রায় ২৫ কোটি টাকার টিকিট বিক্রি

৫০ বছরেও পাকা হয়নি সড়ক, চরম দূর্ভোগে জনসাধারণ

অপেক্ষার অবসান, ঢাকায় তারেক রহমান

বরিশাল বিএম কলেজের শিক্ষার্থী শাকিল ব্লাড ক্যান্সারে আক্রান্ত, চিকিৎসার জন্য সাহায্যের আবেদন

তাহিরপুরে দোকান কোঠার ভাড়া নিয়ে সংঘর্ষে আহত ১৫

বাবুগঞ্জে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিভিন্ন মসজিদে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে দোয়া-মোনাজাত

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইস্যু তদন্ত কমিটিতেই আটকা মাসের পর মাস