https://www.facebook.com/shirsokhabor/
শুক্রবার , ৪ আগস্ট ২০২৩ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

তাহিরপুরে দোকান কোঠার ভাড়া নিয়ে সংঘর্ষে আহত ১৫

প্রতিবেদক
Amirul Islam
আগস্ট ৪, ২০২৩ ৫:৪৪ অপরাহ্ণ
ইপেপার দেখুন

স্টাফ রিপোর্টার সুনামগঞ্জ:

দোকান কোঠার মাসিক ভাড়া চাওয়ায় মালিক পক্ষের উপর একাধিকবার হামলা চালিয়েছে ভাড়াটিয়া ও তার লোকজন। এরই জেরে পরবর্তীতে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার (৪ আগস্ট) বিকেলে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার দুধের আউটা গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
জানা গেছে, দুধের আউটা গ্রামের কয়লা-চুনাপাথর ব্যবসায়ী শেখ মোস্তাক আহমেদ মোস্তফা তার মালিকানাধীন স্থানীয় নতুন বাজারে একটি দোকান কোঠা ভাড়া দেন একই গ্রামের আছাবুল্লাহ মিয়ার ছেলে তরিকুল ইসলাম তাবারক’কে। গত দুই মাস আগে লিখিত ডকুমেন্টের মাধ্যমে মোস্তফার কাছ থেকে দোকান কোঠা ভাড়া নেন তাবারক। নির্ধারিত তারিখ অতিবাহিত হলে গত বুধবার বিকেলে (২ আগস্ট) শেখ মোস্তফা ভাড়াটিয়ার কাছে মাসিক ভাড়া চান। এতে ক্ষিপ্ত হয়ে মোস্তফার উপর চড়াও হন তাবারক। তাৎক্ষণিক বিষয়টি এলাকার সাবেক ইউপি সদস্য সিজিল মিয়া, তাহিরপুর ধানা অধীন টেকেরঘাট পুলিশ ফাঁড়িতে দায়িত্বে থাকা এএসআই শফিকুল ইসলামসহ অনেককে বিষয়টি অবগত করেন মোস্তফা। ওইদিন বাজারে প্রয়োজনীয় কাজ ছেড়ে সন্ধ্যায় তাবারকের বাড়ির সীমানা দিয়ে যাওয়ার পথে প্রথম দফা অতর্কিত হামলার শিকার হন মোস্তফা।
আরও পড়ুন : পাকুন্দিয়ায় চার কেজি গাঁজাসহ ২ যুবক গ্রেপ্তার
শুক্রবার (৪ আগস্ট) বিকেলে শেখ মোস্তফা’কে নতুন বাজারে পেয়ে আবার দেশিয় অস্ত্র নিয়ে হামলা করে ক্ষিপ্ত তাবারক। এতে মোস্তফা প্রাণে বেঁচে গেলেও আলী আকবর নামে ফুফাতো ভাই ঘটনা জানতে এগিয়ে গেলে দেশিয় অস্ত্র দিয়ে আলী আকবর’কে গুরুতর জখমী করে ভাড়াটিয়া তাবারক। এমন খবর গ্রামে ছড়িয়ে পড়লে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে শেখ মোস্তফা পক্ষদ্বয়ের বুলবুল হক, জামাল হক, আলী আকবরসহ অনেকেই আহত হন।
হামলার বিষয়টি অস্বীকার করে শুক্রবার রাত ৯টায় তাবারক জানিয়েছেন, বাজারে একা পেয়ে মোস্তফা ও তার লোকজন তার উপর হামলা চালায়। তাবারকের দাবি, সংঘর্ষে তাদের ৭ জন আহত হয়েছেন, তিনজন গুরুতর। তাদের জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের নাম-পরিচয় জানতে চাইলে ব্যস্ত আছি জানিয়ে সংযোগটি বিচ্ছিন্ন করে দেন তিনি।
টেকেরঘাট পুলিশ ফাঁড়িতে দায়িত্বে থাকা এএসআই শফিকুল ইসলাম মোঠোফোন রিসিভ না করায় বক্তব্য জানা যায়নি। তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বলেন, লিখিত অভিযোগ আসলে তদন্ত স্বাপেক্ষে আইনগত পদক্ষেপ নেয়া হবে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

ডক্টর’স ডোর ডায়াগনষ্টিক সেন্টার এর ষান্মাসিক কর্মী মূল্যায়ন ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নলডাঙ্গায় মহিলা কলেজের হিসাবরক্ষক কে পেটালেন প্রভাষক

বোয়ালখালীর পৌরসভা কার্যালয়ে স্থানীয় সরকার দিবস ২০২৩ উদযাপন

৪৭ লাখ ফেরত দেবেন না তাসনিম জারা, জানালেন কারণ

নোয়াখালীতে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে অধ্যক্ষের অপসরণের জন্য মানববন্ধন হয়েছে।

গোলাম আযম ও নিজামীকে সূর্যসন্তান বলায় ছাত্রদল-ছাত্রশিবির নেতাকর্মীদের হট্টগোল

ভার্চুয়াল এআই ইনস্টিটিউট এর জাতীয় পর্যায়ে মেগা ইভেন্ট ইম্পাওয়ার ইয়ুথ ২০২৩

গোড়ান শেখ রাসেল খেলার মাঠের ভিত্তিপ্রস্তর স্থাপন

বজ্রপাতে প্রবাসী যুবকের প্রান গেলো

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ