https://www.facebook.com/shirsokhabor/
রবিবার , ৫ ফেব্রুয়ারি ২০২৩ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

নেত্রকোণায় ১০ লক্ষাধিক টাকার ভারতীয় শাড়ী ও লেহেঙ্গা জব্দ

প্রতিবেদক
Amirul Islam
ফেব্রুয়ারি ৫, ২০২৩ ৩:৪৬ পূর্বাহ্ণ
ইপেপার দেখুন

নেত্রকোণা প্রতিনিধি:

নেত্রকোণা জেলার কলমাকান্দা সীমান্তে ভারত থেকে নিয়ে আসা ৯ গাইট ভারতীয় বিভিন্ন প্রকার কাপড় জব্দ করেছে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার খারনই ইউনিয়নের গোপালবাড়ী নামক এলাকা থেকে ৫২০ পিস শাড়ী এবং ৫৮ পিস লেহেঙ্গার মোট ৯টি গাইট জব্দ করে নিয়ে আসে বিজিবি।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নেত্রকোণা জার্নালের কাছে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)’র অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ আরিফুর রহমান, পিএসসি।

সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধীনস্থ খারনই বিওপির ১৫ সদস্যের একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনাকালে কিছু সংখ্যক লোক ভারত থেকে গাইট মাথায় করে বাংলাদেশের অভ্যন্তরে খারনই ইউনিয়নের গোপালবাড়ী নামক এলাকায় প্রবেশ করে। বিজিবি টহল দল তাদেরকে ধরতে চাইলে তারা মাথার গাইট ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।

এসময় ঘটনাস্থল থেকে ০৯টি গাইট উদ্ধার করে। এতে ভারতীয় বিভিন্ন প্রকার ৫২০ পিস শাড়ী এবং ৫৮ পিস লেহেঙ্গা পাওয়া যায় যার আনুমানিক সিজার মূল্য ১০ লক্ষ ৭০ হাজার টাকা।

সূত্র আরও জানায়, জব্দকৃত চোরাচালানী মালামাল সমূহ নেত্রকোণা কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

ওসমান হাদি হত্যার ঘটনায় জড়িত ‘কেউ গ্রেফতার হয় নি’, জানাল পশ্চিমবঙ্গ পুলিশ

তাহিরপুরে নির্বাচিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকেরা পরাজিত প্রার্থীর সমর্থকের উপর অতর্কিত হামলা

তাহিরপুরে দোকান কোঠার ভাড়া নিয়ে সংঘর্ষে আহত ১৫

মৃত্যুদণ্ডপ্রাপ্ত কামালকে দেশে ফিরিয়ে শাস্তির মুখোমুখি করতে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু: প্রধান উপদেষ্টা

সাহায্য পেলে বাঁচতে পারে আজিজুলের জীবন।

কাট্টলীবিলে স্পিড বোট বালুবাহী বোট সংঘর্ষ,নিখোঁজদের সেনাবাহিনীর তত্ত্বাবধানে উদ্ধার অভিযান

গোলাম আযম ও নিজামীকে সূর্যসন্তান বলায় ছাত্রদল-ছাত্রশিবির নেতাকর্মীদের হট্টগোল

ভাবির সাথে পরকীয়ার জেরে স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

দিপু হত্যা মামলায় আরও ৬ আসামি গ্রেফতার

কুড়িগ্রামে ৯ পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা, বহিষ্কার-৩