https://www.facebook.com/shirsokhabor/
Saturday , 25 May 2024 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

তাহিরপুরে নির্বাচিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকেরা পরাজিত প্রার্থীর সমর্থকের উপর অতর্কিত হামলা

স্টাফ রিপোর্টার সুনামগঞ্জ

তাহিরপুরে নির্বাচন-পরবর্তী সহিংসতায় পরাজিত প্রার্থীর সমর্থককে বাজারে প্রকাশ্যে বিজয়ী প্রার্থীর সমর্থকরা দা দিয়ে কুপিয়েছে। হামলার শিকার ব্যক্তি হলেন কয়লা ব্যবসায়ী আব্দুল হক। তিনি উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের চারাগাঁও সমসার পাড় গ্রামের আব্দুল বারিকের ছেলে। গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে স্থানীয় কলাগাঁও বাজারে এ হামলা হয়। এ ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

গতকাল শুক্রবার সকালে আহতের ছোট ভাই আব্দুল খালেক কলাগাঁও গ্রামের এমরুলকে প্রধান আসামি করে ১৪ জনের বিরুদ্ধে তাহিরপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

জানা যায়, তাহিরপুর উপজেলা নির্বাচনে পরাজিত প্রার্থী আবুল হোসেন খানের (কাপ-পিরিচ) সমর্থক আবদুল হক বৃহস্পতিবার রাতে কলাগাঁও বাজারে শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমির আলীর ব্যক্তিগত অফিসে বসে ছিলেন। এ সময় সদ্য বিজয়ী প্রার্থী আফতাব উদ্দিনের (আনারস) কয়েকজন সমর্থক তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। তারা দা দিয়ে কুপিয়ে আবদুল হককে গুরুতর আহত করে। পরে বাজারের লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠান চিকিৎসকরা।

তাহিরপুর থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

পারিবারিক কলহের জের ধরে রাস্তা বন্ধের অভিযোগ

মান্দায় টিআর প্রকল্পের চেক বিতরণ করলেন এমপি ইমাজ

পিকআপ-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

এসএসসি পরীক্ষার ভালো ও খারাপ ফলাফলকে নিয়ে অবিভাবকদের বিভিন্ন দৃষ্টিভঙ্গি পরিবর্তন জরুরি

কুমিল্লা সিটি করপোরেশনের ৭৪৮ কোটি টাকার বাজেট ঘোষণা।

ঠাকুরগাঁওয়ে সামাজিক ও উন্নয়ন বিষয়ক সভা অনুষ্ঠিত

‘কিছুদিনের মধ্যেই জুলাই যোদ্ধাদের দায়মুক্তির আইন প্রণয়ন হচ্ছে’: আইন উপদেষ্টা

ছাগলনাইয়ায় ব্যাংক এশিয়া’র ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

নোয়াখালীর ডেল্টা জুট মেইল রাব্বানিয়া ইয়াতীমখানার শতাধিক ছাত্রদের মাঝে ঈদ পোশাক বিতরণ।

Çevrimiçi Kumarhaneler En İyi Online Casino Sitelerini Ka

Çevrimiçi Kumarhaneler En İyi Online Casino Sitelerini Ka