https://www.facebook.com/shirsokhabor/
Saturday , 18 March 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

দায়িত্ব সম্পর্কে অবগত নন জবি ছাত্রী হলের হাউজ টিউটর 

উম্মে রাহনুমা, জবি প্রতিনিধি :
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হল বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের সার্বিক তত্ত্বাবধানের জন্য হাউজ টিউটর দের মাঝে দায়িত্ব বন্টন করে দেওয়া হয়েছে।সে দায়িত্ব গুলো সম্পর্কে সবাই অবগত আছেন কিনা এখন এটাই সন্দেহের বিষয় হয়ে উঠেছে।
সম্প্রতি হলের দেওয়াল গুলোতে সেঁটে দেওয়া হয়েছিল হাউজ টিউটর দের মাঝে বন্টনকৃত দায়িত্বের তালিকা।একজন আহ্বায়ক ও দুজন সদস্য নিয়ে ৫ টি কমিটি করা হয়। ক্যান্টিন কমিটি, পরিচ্ছন্নতা কমিটি, শৃঙ্খলা কমিটি, লাইব্রেরি কমিটি ও কমন রুম কমিটি।
দীর্ঘদিন যাবৎ অপরিচ্ছন্নতায় ভুক্তভোগী ছাত্রীরা আশ্বাস পেয়েছিল কমিটি দেখে। কিন্তু সে আশায় যেন গুড়ে বালি।পরিচ্ছন্নতা কমিটির আহ্বায়ক গনিত বিভাগের শিক্ষিকা ড. শরাবান তহুরার সাথে যোগাযোগ করে জানা যায় তিনি কমিটি হওয়ার পরপরই দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন।কমিটির সদস্য ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষিকা ড.তাসলিমা ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি বলেন তিনি একদম নতুন যোগদান করেছেন এবং সব সমস্যা সম্পর্কে অবগত।তিনি চেষ্টা করে যাচ্ছেন পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার।
কিন্তু কমিটির আরেকজন সদস্য মনোবিজ্ঞান বিভাগের শিক্ষিকা জনাব শামীমা আক্তারের সাথে যোগাযোগ করে জানা যায় তিনি তাঁর  দায়িত্ব সম্পর্কে অবগত নন।তাকে যে এই কমিটি তে রাখা হয়েছে তিনি জানেনই না।তাকে কয়েক দফায় জিজ্ঞাসাবাদ করার পর প্রমাণ চেয়েছেন যে কোথায় প্রতিবেদক তার এই কমিটির সদস্যপদ সম্পর্কে জেনেছেন।
এখন প্রশ্ন হলের পরিষ্কার পরিচ্ছন্নতা কেমন?
যেখানে দায়িত্ব প্রাপ্তরা জানেনই না তাদের পালনীয় কোনো দায়িত্ব আছে সেখানে কাজ হওয়া তো বিলাসিতা।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

মিরপুর স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েনের আত্মপ্রকাশ; নেতৃত্বে নিলয়-শিশির

দেশের অন্যান্য স্থানের মত বেগমগঞ্জে ২০টি প্রকল্প প্রধানমন্ত্রীর ভার্চুয়ালি উদ্বোধন।

প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে নোবিপ্রবি ছাত্রলীগের ৬টি অনুষদ ও ২টি ইনস্টিটিউটের কর্মীসভা

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে জেলা চ্যাম্পিয়ন নোয়াখালী পৌরসভা।

গুরুদাসপুরে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যুর রহস্য খুঁজছে পুলিশ!

শিবগঞ্জে হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

নাটোরে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ শোভাযাত্রা

সিংড়ায় পানিতে ডুবে শিশু, বিষপানে গৃহবধূর মৃত্যু

লালমনিরহাটে শিক্ষকের মামলা প্রত্যাহারের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন!

ভর্তি আবেদনকারী প্রার্থীর ভুলের বিষয়টি জিএসটি নিয়ন্ত্রিত