https://www.facebook.com/shirsokhabor/
Tuesday , 30 December 2025 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

‘চলো, এবার অনন্তকাল ধরে বিশ্রাম নেই’

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর পেরিয়ে গেছে প্রায় ৪৪ বছর। স্বামীর মৃত্যুর পর রাজনীতিতে যুক্ত হওয়া খালেদা জিয়া আড়াই বছরের মধ্যে বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন। সেই দায়িত্বের ৪১ বছর পূর্ণ হয় গত মে মাসে। এ দীর্ঘ সময়ে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি তিনবার বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় যায়।

রাজনীতির কণ্টকাকীর্ণ মাঠ, কেতাবি পাঠ, বিশ্বাস–অবিশ্বাস, উত্থান আর পতনের দুর্ভেদ্য জাল অতিক্রম করে এবার খালেদা জিয়াও পা বাড়িয়েছেন স্বামীর পথে। হয়তো এতোদিন পর দেখা হতে যাচ্ছে এই দুই রাষ্ট্রনায়কের।

৪৪ বছর পর তাদের হয়তো একই গৃহশয্যায় দেখা হবে, কথা হবে। বিস্তীর্ণ পথ হেঁটে আসা, অক্লান্ত, শানিত জীবনের দীর্ঘ আলাপ হবে।

প্রথম দেখাতেই জিয়াউর রহমানকে হয়তো খালেদা জিয়া জিজ্ঞেস করবেন— আমি কি পেরেছি তোমার অসমাপ্ত স্বপ্ন পূরণের সারথি হতে?

 

না বলে, না কয়ে অন্তর্হিত হওয়া সেই প্রেসিডেন্ট হয়তো মুচকি হেসে বলবেন— ‘আমি ধন্য হয়েছি! চলো, এবার অনন্তকাল ধরে বিশ্রাম নেই।’

যে মানুষ তাকে খুঁজে পায়, যাকে পেলে মহাকাল মিশে যায় ধুলোর সাহারায়, তারাই এমন ঘর বাঁধতে পারেন ইতিহাসের অভেদ্য সুতোয়। একসাথে, পাশাপাশি ফুটে থাকা দুটি ফুল ফুটে রয় এক হয়ে, এক রঙে।

মাঝে মাঝে আমার ভাবতে ইচ্ছে করে, মানুষ ভীষণ একা হয়ে গেলে কী করে? কার কথা ভাবে সে?

অসংখ্য অগনিত মানুষের বিভ্রম, রাষ্ট্রক্ষমতা ও রাজনীতির বাইরে গিয়ে এক কাপ চায়ের উত্তাপ কমতে কমতে, কখনো কি নিজের জন্য একান্তে অলস্যে চোখ ভিজে আসে না?

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

২১শে আগস্টের ভয়ঙ্কর গ্রেনেড হামলার সেই বিভীষিকাময় ভয়াবহতা আজো আমাকে কাঁদায়- প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম

মনোবিজ্ঞান বিভাগে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা

রাজধানীতে ভিজিটিং কার্ডে অভিনব দেহ ব্যবসা!

সুনামগঞ্জে অসহায় কৃষকের ধান কেটে দিলো ছাত্রলীগ নেতাকর্মীরা

আ. লীগ কেন্দ্রীয় কার্যালয় থেকে হাতবোমা উদ্ধার

পাবনায় মেলার নামে অশ্লীল নাচ-গান, জুয়া আর মাদকের রমরমা ব্যবসা!

নেত্রকোনায়  যাত্রা  বন্ধের দাবিতে  মানববন্ধন  ও বিক্ষোভ সমাবেশ

কিশোরকে নির্যাতনের ঘটনায় ২৬ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

কাঁঠালিয়ায় নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

বিবাহিত ছাত্রীদের হল ছাড়ার নির্দেশ বাতিলে আইনি নোটিশ