https://www.facebook.com/shirsokhabor/
সোমবার , ৬ মার্চ ২০২৩ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

ফেসবুকে প্রেম, প্রেমিকের ডাকে ইবিতে এসে আপত্তিকর অবস্থায় ধরা ইডেন ছাত্রী!

প্রতিবেদক
Amirul Islam
মার্চ ৬, ২০২৩ ৪:৩৩ অপরাহ্ণ
ইপেপার দেখুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ক্যাম্পাসে আপত্তিকর অবস্থায় এক প্রেমিক যুগলকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা আবদুস সালাম সেলিম ও নিরাপত্তাকর্মী তোফাজ্জল হোসেন।

সোমবার (৬ মার্চ) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয় লেক এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। পরে তাদেরকে প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হয়। এসময় তাদেরকে বিয়ের কথা বললে এতে অসম্মতি জানান প্রেমিকা।

আটক হওয়া প্রেমিক যুগলের একজন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও লালন শাহ হলের আবাসিক শিক্ষার্থী। অন্যজন ইডেন কলেজের প্রথম বর্ষের ছাত্রী বলে জানা গেছে। তার বাসা খুলনার জেলার পাইকগাছার আমতলা গ্রামে।

জানা গেছে, ফেসবুকে প্রেমের সম্পর্ক তৈরি হয় তাদের। গত ৪ মার্চ ছেলের আহবানে বিশ্ববিদ্যালয় আসে মেয়ে। দেশরত্ন শেখ হাসিনা হলে ওই ছেলের এক বান্ধবীর কাছে মেয়েটি থাকতো।

এ বিষয়ে ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. শেলীনা নাসরীন বলেন, মেয়ে এখন আমাদের হেফাজতে আছে। মেয়ের বাবাকে ফোন দেয়া হয়েছে। তার বাবা ইতোমধ্যে ক্যাম্পাসের উদ্দেশ্যে রওনা হয়েছেন। তিনি এসে মেয়েকে নিয়ে যাবেন। এখন তাদেরকে বিবাহবন্ধনে আবদ্ধ করা হবে কী না সেটা তাদের পারিবারিক সিদ্ধান্ত।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দায়িত্বে থাকা সহকারী প্রক্টর ড. আমজাদ হোসেন বলেন, ছেলেকে বিভাগের জিম্মায় ও মেয়েকে তার অভিভাবকের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগেও বিশ্ববিদ্যালয় লেক এলাকা সংলগ্ন পাটক্ষেত থেকে থেকে আপত্তিকর অবস্থায় এক প্রেমিক যুগলকে আটক করা হয়। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের তৃতীয় তলার টয়লেট থেকে আপত্তিকর অবস্থায় ব্যবস্থাপনা বিভাগের এক যুগলকে আটক করেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীরা।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

সরকারের স্মার্ট প্রি-পেমেন্ট মিটারিং প্রজেক্টের মিটার স্থাপন কার্যক্রমে শুভ উদ্বোধন হয়েছে

বিপদে সাহায্যকারী নারীর তুলনায় পুরুষেরা বেশি পায়

নেত্রকোনায় নতুন জাতের ৮৯ ধান কেটে নবান্ন উৎসবের উদ্বোধন

রাস্তার কাজ অসমাপ্তে শেষ,নতুন করে টেন্ডার

বরিশাল-৩: ভ্যানযোগে গ্রামে গ্রামে ট্রাক প্রতীকে ভোট চাইলেন ফারদিন ইয়ামিন

জবি শিসের সভাপতি-সাধারণ সম্পাদকের বিরুদ্ধে ভূয়া সংবাদ প্রচারের অভিযোগে প্রতিবাদলিপি

মানববন্ধনে প্রকাশ্যে এসিড নিক্ষেপের হুমকি থানায় জিডি ও প্রেস কনফাসেন্স

প্রবাসীর স্ত্রীর সাথে ইউপি সদস্য ‘আপত্তিকর’ অবস্থায় আটক

বঙ্গমাতার ৯৩তম জন্মদিনে প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম এর শ্রদ্ধা

অভিমান করে বাড়ি থেকে পালিয়ে আসা তিন শিশু এখন পাবনায়