https://www.facebook.com/shirsokhabor/
Tuesday , 3 October 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

বাবার সঙ্গে মাছ ধরতে গিয়ে নদীতে নিখোঁজ শিশু।

এস এম রাসেল ইসলাম,গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তা নদীতে মহসিন মিয়া (৬) নামের এক শিশু নিখোঁজ হয়েছে। বাবার সঙ্গে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয় শিশু মহসিন।

সোমবার (২ অক্টোবর) সন্ধ্যায় সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের তালুক বেলকা গ্রামের তিস্তার শাখা নদীতে এঘটনা ঘটে। শিশু মহসিন মিয়া একই গ্রামের নওশা মিয়ার ছেলে। সে শ্যামরায়ের পাঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানায়, বিকেলে শিশু মহসিন তার বাবার সঙ্গে তিস্তার শাখা নদীতে মুঠোজাল নিয়ে মাছ ধরতে যায়। মাছ ধরার একপর্যায়ে মহসিন তার বাবার অজান্তে নদীতে ডুবে নিখোঁজ হয়।

বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জের বেলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিলুল্যাহ জানান, বাবার অগোচরে নদীতে ডুবে নিখোঁজ হয় শিশু মহসিন। নিখোঁজ শিশুকে উদ্ধারে স্থানীয়রা চেষ্টা চালায়। তবে এখনও তার কোনো সন্ধান মেলেনি।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

শ্যামনগরে ২০ মন ভেজাল মধু উদ্ধার

সাতক্ষীরায় হরতালের কোনো প্রভাব নেই

বাবুগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও কলম বিতরণ করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ

দুর্গোৎসবে হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে আনন্দ পৌঁছে দিতে উপহার দিলেন, এমপি এনামুল হক

পাবনায় মুক্তিযোদ্ধাদের বিভেদ নিরসনের  ডাকা বৈঠক একাংশের বর্জন

শোক সংবাদ: এসডিএফ-এর সাবেক এমডি এ. জেড. এম. সাখাওয়াত হোসেনের সহধর্মিণীর ইন্তিকাল, দাফন সম্পন্ন

গণভোট বাস্তবায়ন হলে সবচেয়ে বেশি উপকৃত হবে আওয়ামী লীগ : মঞ্জু

রাজারহাটে ঘড়িয়ালডাঙ্গায় আওয়ামীলীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত

আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর

শ্যামনগরে প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার