https://www.facebook.com/shirsokhabor/
বুধবার , ৫ এপ্রিল ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

অপহরণের পর ভারতে পাচার, ৫ মাস পর কিশোর উদ্ধার।।

প্রতিবেদক
Amirul Islam
এপ্রিল ৫, ২০২৩ ১২:৫৭ অপরাহ্ণ
ইপেপার দেখুন

ঝিনাইদহ প্রতিনিধিঃ

অপহরণ ও ভারতের পাচার হওয়া ১৪ বছরের কিশোরকে উদ্ধার করেছে ঝিনাইদহ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বুধবার (৫ এপ্রিল) সকাল ১১টায় পিবিআই কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেন পিবিআই পুলিশ সুপার মুহাম্মদ মাহাবুবুর রহমান।

উদ্ধার হওয়া কিশোর চুয়াডাঙ্গা সদর উপজেলার সুমিরদিয়া কলোনী ডাঙ্গাপাড়ার নাজমুল হকের ছেলে মো. রাসেল আলী (১৪) ।

এসময় পুলিশ সুপার জানান, গত বছরের ২৯ অক্টোবর নিখোঁজ হয় রাসেল। ওই ঘটনায় ৪ দিন পর ২ নভেম্বর রাসেলের দাদা বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানার একটি নিখোঁজ জিডি করেন। ওই জিডির সূত্র ধরে থানা পুলিশের পাশাপাশি পিবিআই ঝিনাইদহ নিখোঁজ সংক্রান্ত ছায়া তদন্ত শুর করে। পরবর্তীতে কিশোরের পিতা বাদী হয়ে চুয়াডাঙ্গা শহরের বাসস্ট্যান্ড পাড়ার মো. কামাল হোসেন ও তানভির আহমেদের নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে স্থানীয় সদর থানায় মামলা দায়ের করেন।

এরপর বাদীর আবেদনের প্রেক্ষিতে পুলিশ হেডকোয়ার্টার থেকে ঝিনাইদহ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে দায়িত্ব দেওয়া হয়। তদন্তের স্বার্থে বিশেষ তথ্য-প্রযুক্তি ব্যবহার করে ও আসামিদের দফায়-দফায় জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে লোমহর্ষক ঘটনা। পরে রাসেলকে ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে তারা স্বীকার করে। ঘটনার প্রায় ১৫০ দিন পর রাসেলকে সাতক্ষীরা সদর থানাধীন বৈকালী এলাকা থেকে উদ্ধার করা হয়।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সংঘর্ষ: এনসিপির ৭ ও বিএনপির ২ জন আহত

মেয়ের বিয়ের কথা বলে টাকা তুলে নেশা করতেন সেই ব্যক্তি

দুর্নীতির ঘোষণা দেয়া এমপির পদ বাতিলের দাবিতে মানববন্ধন

ধর্ষণের মেডিকেল পরীক্ষা করাতে গিয়ে হাসপাতালে শ্লীলতাহানির শিকার

আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর

মান্দায় জাতীয় স্কুল ও মাদ্রাসা গ্রীষ্মকালীন ফুটবল খেলার উদ্বোধন

সরিষাবাড়ীতে পুলিশের করা মামলায় বিএনপির ১০ নেতাকর্মী গ্রেপ্তার

মিথ্যা অপবাদ দিয়ে আ’লীগ নেত্রীকে ঘরছাড়া

নেত্রকোণায় বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন ভূঁইয়া সড়কের নামফলক উন্মোচন

বেগমগঞ্জে প্রবাসীর স্ত্রীর অশ্লীল ভিডিও ধারণ ব্যাল্কমেইল, গৃহ শিক্ষককে পুলিশে সোপর্দ।