https://www.facebook.com/shirsokhabor/
রবিবার , ২১ মে ২০২৩ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল নয়, সংশোধন হবে: আইনমন্ত্রী

প্রতিবেদক
Amirul Islam
মে ২১, ২০২৩ ১:৪১ অপরাহ্ণ
ইপেপার দেখুন

গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা কিংবা মত প্রকাশের স্বাধীনতাকে খর্ব করার জন্য ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়ন করা হয়নি। এ আইনের অপব্যবহার রোধে সমাধানের অংশ হিসেবে এর কিছু সংশোধনী আনা হবে।

রোববার (২১ মে) রাজধানীর মহাখালীতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশে ডিজিটাল আইন ও মত প্রকাশের স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

তিনি বলেন, ‘সংলাপ এবং আলোচনা একটি গণতান্ত্রিক সমাজের চাবিকাঠি। তাই সরকার সমাজের বিভিন্ন অংশ এবং আন্তর্জাতিক সংস্থার সঙ্গে পরামর্শ করতে উৎসাহিত বোধ করে। সরকার ডিজিটাল নিরাপত্তা আইনের বিষয়ে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনার অফিসের সঙ্গে দীর্ঘ আলোচনা করেছে। তাদের কিছু ইনপুট আমরা পেয়েছি এবং এটি পর্যালোচনা চলছে।’

মন্ত্রী বলেন, ‘অনলাইনে নারীদের প্রায়ই হয়রানি করা হচ্ছে, যার সুরাহা হওয়া দরকার। ডিজিটাল স্পেসের যথেচ্ছ অপব্যবহারের মাধ্যমে দেশ, সরকার বা কোনও ব্যক্তির মানহানি করতে দেওয়া হবে না।’

আনিসুল হক বলেন, ‘সময়ের প্রয়োজনে বর্তমানে পুরো দেশ ডিজিটাল স্পেসে পরিচালিত হচ্ছে। আমাদের জাতীয় স্বার্থ এবং যারা ডিজিটাল আক্রমণের লক্ষ্যবস্তু ও আক্রমণের জন্য ঝুঁকিপূর্ণ, তাদের রক্ষা করা দরকার। এ জন্য ডিজিটাল নিরাপত্তা আইন দরকার। তাই এ আইন বাতিলের প্রশ্নই আসে না। তবে আইনটি সংশোধনের বিষয়ে পর্যালোচনা করা হচ্ছে। এটি অবশ্যই বিবেচনা করা হবে।’

বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোনেন লুইসের সঞ্চালনায় অনুষ্ঠানে সংসদ সদস্য আহসান আদেলুর রহমান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সৈয়দ মাহফুজুল আজিজ, সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল, অধ্যাপক ড. কাবেরী গায়েনসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

শেখ হাসিনার পক্ষে লড়বেন না জেড আই খান পান্না

যমুনায় সিবিএ নির্বাচনে রবিউল সভাপতি শাহজাহান সম্পাদক নির্বাচিত

ফেলানী হত্যার ১৫ বছর : জীবিত অবস্থায় মেয়ের হত্যার বিচার দেখতে চান মা-বাবা

নওগাঁর মান্দায় ১১ মামলার পলাতক আসামী তোতা মিয়া গ্রেফতার

নওগাঁ মান্দায় আত্রাই নদীতে উজান থেকে পানি নেমে আসায় বিপদসীমার ২০সেঃমিঃ উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

সীতাকুণ্ডের সামাজিক সংগঠন মহসিন ফাতেমা যুব কল্যাণ ফাউন্ডেশন এর নলেজ শেয়ারিং সেশন শীর্ষক এক কর্মশালার সম্পন্ন

নুসরাত ফারিয়ার গ্রেপ্তার বিব্রতকর একটা ঘটনা: উপদেষ্টা ফারুকী

বেনাপোল সাধারণ মানুষকে জিম্মি করে অর্থ আদায় ভিডিও ভাইরাল।

রংপুরের,পীরগঞ্জে রাস্তার কাজে গাফিলতি!!

ঢাকা-১০ ও কুমিল্লা-৩ আসনে যৌথ ভাবে মনোনয়নপত্র সংগ্রহ করলেন আসিফ