https://www.facebook.com/shirsokhabor/
শনিবার , ৩১ আগস্ট ২০২৪ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

দেশ জাতি ও কার্যকর রাষ্ট্র গড়তে জামায়াতে ইসলামীর পাশে দাঁড়ানোর জন্য ব্যবসায়ী প্রতি আহবান – মোহাম্মদ সেলিম উদ্দিন

প্রতিবেদক
Saiful Islam
আগস্ট ৩১, ২০২৪ ৩:৫৭ অপরাহ্ণ
ইপেপার দেখুন

সাইফুল ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ

জালিম, ফ্যাসিবাদী ও অবৈধ সরকারকে হটিয়ে নয়া স্বাধীনতার স্বাদ পাওয়া দেশ ও জাতি গঠন এবং কার্যকর রাষ্ট্রীয় সংস্কার করে ক্ষুধা-দারিদ্র, অপশাসন ও দুঃশাসনমুক্ত বাংলাদেশ গড়তে ব্যবসায়ী সমাজকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাশে দাড়ানোর আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তর আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন।

শুক্রবার রাতে রাজধানীর আদাবরের এক মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী আদাবর থানার ব্যবসায়ী ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে ঢাকা মহানগরী উত্তরের আমীর সেলিম উদ্দিন এ আহবান জানান। ঢাকা মহানগরী উত্তরের মজলিশে শূরার সদস্য ও আদাবর থানা আমীর আলামীন সবুজের সভাপতিত্বে উক্ত সুধী সমাবেশে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর আব্দুর রহমান মুসা, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও মোহাম্মদপুর জোনের পরিচালক জিয়াউল হাসান, মোহাম্মদপুর জোনের টিম সদস্য আব্দুল হান্নান, আদাবর থানা সেক্রেটারী আশরাফুজ্জামান মিঠু, আদাবর থানার কর্মপরিষদ সদস্যসহ সকল স্তরের দায়িত্বশীলবৃন্দ।

জনাব সেলিম উদ্দিন বলেন, ইতিপূর্বে দেশ ও জাতির সকল ক্রান্তিকালেই বাংলাদেশ জামায়াতে ইসলামী বরাবরই ঐতিহাসিক ভূমিকা পালন করে এসেছে।

তারই ধারাবাহিকতায় ২০২৪-এর কোটা সংস্কার ও ফ্যাসীবাদ পতনের আন্দোলনেও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সর্বস্তরের জনশক্তির আত্মত্যাগ ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কিন্তু এই বিজয়ে আমাদের আত্মহারা হওয়ার সুযোগ নেই। কারণ, দেশ ও জাতিস্বত্তা বিরোধী ষড়যন্ত্রকারীরা এখনো অপতৎপরতা অব্যাহত রেখেছে।

তাই দেশ বিরোধী সকল ষড়যন্ত্র মোকাবেলায় ব্যবসায়ী সমাজকে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে। চাঁদাবাজি রোধে ও জনগণের জানমাল রক্ষা ও রাষ্ট্রীয় সম্পদের নিরাপত্তায় পালন করতে হবে কার্যকর ভূমিকা। অন্যথায় আমরা বিজয় ধরে রাখতে পারবো না। তিনি সাম্প্রতিক গণআন্দোলনে আহতদের সহ শাহাদাত বরণকারী ছাত্র-জনতার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন, দেশের বর্তমান বন্যা পরিস্থিতিতে বানভাসিদের প্রতি সমবেদনা জানান এবং তাদের সকলের পাশে দাঁড়াতে ব্যবসায়ী সমাজের প্রতি আহবান জানান।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

কয়রায় বেদখল খাল ফিরে পেল ইজারাদার।

নওগাঁ মান্দায় অভিযোগ করে প্রতিকার না পাওয়াই -বিপাকে বাদী

কিসের টানে ঢাকা ছাড়লেন পরীমণি

অন্যায় প্রস্তাব না মানায় জবি অধ্যাপককে প্রকাশ্যে ছাত্রলীগ কর্মীর হুমকি

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ঈশ্বরদী থেকে গ্রেফতার

সরিষাবাড়ীতে বিএনপির ৯৬ জন নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা

ভাবির সাথে পরকীয়ার জেরে স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

শিক্ষক গনকে শিক্ষার্থীদের প্রতি মনোযোগী হওয়ার আহবান – মাহবুবুজ্জামান আহমেদ

কক্সবাজার উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অভিযানে অর্ধ লক্ষাধিক ইয়াবা উদ্ধারসহ এক মাদক কারবারী র‌্যাব-১৫ কর্তৃক গ্রেফতার।

নোয়াখালীতে প্রবাসী হেলিকপ্টারের শুভ উদ্বোধন করলেন আবিরপাড়ার মামুন।