https://www.facebook.com/shirsokhabor/
Monday , 22 May 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

মনোহরদীর শরীফ হত্যার আসামী শাকিল কাপাসিয়া থেকে গ্রেফতার

শাহজাহান আকন্দ,মনোহরদী (নরসিংদী) নরসিংদী প্রতিনিধি:

মনোহরদীতে ত্রিভূজ প্রেমের বলি শরীফ হত্যার প্রধান আসামী শাকিল মনোহরদী থানা পুলিশ ও ডিবি পুলিশের যৌথ অভিযানে সোমবার (২২ মে) ভোরে পলাতক অবস্থায় গাজীপুরের কাপাসিয়া থেকে গ্রেফতার হয়েছে।

মনোহরদীতে ত্রিভূজ প্রেমের ঘটনায় প্রেমিকার টিকটক কেন্দ্রীক বিরোধে মনোহরদীর বাঘবের গ্রামের যুবক শরীফ তার প্রতিদ্বন্দী প্রেমিক শাকিল কর্তৃক গত ১৫ মে ছুরিকাঘাতে আহত হয়।এতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনদিন পর (১৮ মে) বৃহস্পতিবার দিন ঢাকা মেডিকেল হাসপাতালে তার মৃত্যু ঘটে।শরীফ মনেহরদী উপজেলার বাঘবের গ্রামের মহিউদ্দীনের পুত্র। এ ঘটনায় ঘাতক শাকিলসহ তার ৫ সহযোগীকে আসামী করে মনোহরদী থানায় একটি হত্যা মামলা দায়ের হয়।ঘটনার পর থেকে আসামীরা পলাতক থাকে। এ অবস্থায় মনোহরদী থানা পুলিশ নরসিংদী ডিবি পুলিশের যৌথ অভিযানে আজ সোমবার ভোররাতে গাহীপুর জেলার কাপাসিয়া থানা এলাকা থেকে এ
মামলার প্রধান আসামী শাকিল (১৬) গ্রেফতার হয়। গ্রেফতারকৃত শাকিল মনোহরদীর চন্দনপুর গ্রামের আতিকুল ইসলামের পুত্র ও মাধুপুর উচ্চ বিদ্যালয় থেকে চলমান এসএসসি পরীক্ষায় অংশগ্রহনকারী। প্রেমিকা একই বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্রী।মনোহরদী থানার ওসি ফরিদ উদ্দীন ও ডিবি পুলিশ নরসিংদীর ওসি আবুল বাশার তাদের যৌথ অভিযানে আসামী শাকিল গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে জামায়াতে ইসলামী

নোয়াখালীতে মহাত্মা গান্ধীর ১৫৫তম জন্মজয়ন্তীতে মিলন মেলা।

মাদক ব্যবসার জেরে গুলিবিদ্ধ হন এনসিপি নেতা মোতালেব: র‍্যাব

সিংড়ায় সাবেক ইউপি সদস্যকে মারধরের আসামীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

লংগদুতে প্রধানমন্ত্রীর উপহার ট্যাব পেলো ১৮ মেধাবী শিক্ষার্থী

বিয়ের পর থেমে যায়নি স্বপ্ন—শিরিনের উদ্যোগের শক্তিশালী পুনর্জন্ম

আল‌ আমিন‌ ও তার শিশুপুত্র মাহিম এখন শুধুই স্মৃতি।

নানা কর্মসূচির মধ্যে দিয়ে বারহাট্টায় ৩ দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন

বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পুরষ্কার বিতরণ

গোমস্তাপুরের রহনপুর-বাঙ্গাবাড়ী রাস্তার কাজের উদ্বোধন ও সুধী সমাবেশ