https://www.facebook.com/shirsokhabor/
Friday , 19 May 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

নবাবগঞ্জে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত মসজিদের সহায়তায় এমপি শিবলী সাদিক

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের নবাবগঞ্জে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ৩ টি মসজিদে ২ লাখ টাকা দিয়ে সহযোগিতা করেছেন স্থানীয় সংসদ সদস্য এমপি শিবলী সাদিক। গত ১৬ মে সন্ধায় শিলাবৃষ্টিতে উপজেলার মাহমুদপুর ও ভাদুরিয়া ইউনিয়ন এলাকায় মসজিদ বাড়িঘর ও ফসলের ব্যাপক ক্ষতি হয়। ঘটনার পরের দিন স্থানীয় সংসদ সদস্য এমপি শিবলী সাদিক, উপজেলা নির্বাহী অফিসার এম আশিক রেজা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নূরে-শেফা স্থানীয় ইউপি চেয়ারম্যান হাসান মোঃ সালাউদ্দিন মাসুম, ইউপি সদস্য হাফিজুল ইসলাম সরেজমিনে এসে ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় স্থানীয় সংসদ সদস্য শিবলী সাদিক শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত বাড়িঘর নির্মাণের জন্য বাড়ি

প্রতি ৫ থেকে ১০ হাজার টাকা করে নগদ অর্থ দিয়ে সহযোগিতা করে। এছাড়াও গত ১৮ মে সন্ধায় শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত উপজেলা পশ্চিম ফতেপুর (ধোপাকল) জামে মসজিদ, হরিনাথপুর উত্তর পাড়া (ছোট) জামে মসজিদ সহ আরও একটি মসজিদ ঘরের টিনের চালা নতুন করে নির্মাণ করার জন্য ২ লক্ষ টাকা নগদ অর্থ দিয়ে সহযোগিতা করেন এমপি শিবলী সাদিক। জানতে চাইলে সংসদ সদস্য এমপি শিবলী সাদিক বলেন, গত ১৬ই মে শিলাবৃষ্টিতে এই এলাকায় মসজিদ, বাড়িঘর ও ফসলের ব্যাপক ক্ষতি হয়, বিষয়টি স্থানীয় সাংবাদিক ওসমান আলী তুলে ধরলে ঘটনা স্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত বাড়িঘর ও মসজিদ গুলি পূর্ণ নির্মাণের জন্য নিজ তহবিল থেকে নগদ অর্থ দিয়ে সহযোগিতা করা হয়েছে, এছাড়াও সরকারি ভাবে সহযোগিতা করার জন্য তালিকা করা হয়েছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

কোরবানির বাজার ধরতে ব্যস্ত ঝিনাইদহের খামারিরা

গোমস্তাপুরে ভূগর্ভস্থ পানির বর্তমান অবস্থা ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

সহকারী প্রক্টরকে অপদস্থ করার অভিযোগ ড. শামিমের বিরুদ্ধে

ঝিনাইদহের ব্যস্ত সড়কের উপর গাছের ডাল পড়ে আছে মাসের পর মাস।

দৌলতপুরে শহীদ শেখ রাসেল স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

মুক্ত বিশ্বকোষের রুদ্ধ দুয়ার-১: জুলাই শহীদদের নাম-নিশানা মুছে ফেলছে উইকিপিডিয়া

বাংলায় হাত দিলে দিল্লি কেড়ে নেব: মমতা

বেগমগঞ্জের উপজেলা নির্বাচনে হেভিওয়েট প্রার্থী শাহেদ শাহরিয়ার ; দোয়াতকলম মার্কা নিয়ে যাচ্ছে ভোটারদের কাছে

বরিশাল-৩ আসনে মই প্রতীকের প্রার্থী আজমুল জিহাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা

রাণীশংকৈলে রাষ্ট্রীয় মর্যাদায় মহিলা মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন