https://www.facebook.com/shirsokhabor/
সোমবার , ২২ মে ২০২৩ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

ঝিনাইদহ শৈলকুপায় ধর্ষকের ফাঁসির দাবিতে মানববন্ধন।

প্রতিবেদক
Amirul Islam
মে ২২, ২০২৩ ৫:১৩ অপরাহ্ণ
ইপেপার দেখুন

ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহের শৈলকুপায় তৃতীয় শ্রেণির এক শিশু শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় ধর্ষকের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন স্কুল, কলেজ-মাদ্রাসার শত শত শিক্ষার্থী ও এলাকাবাসীরা।

সোমবার (২২ মে) সকাল ১১টায় উপজেলার উপজেলার বি এল কে সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। পরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও শতশত শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন। এসময় তারা অবিলম্বে ধর্ষক কবিরের ফাঁসি কার্যকর করার দাবি জানান।

মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, দেশে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে। কোনো ধর্ষকের বিচার হচ্ছে না বলেই বাংলাদেশে তা মহামারী আকার ধারণ করেছে। তাই শিশু ধর্ষণকারী কবিরের ফাঁসি নিশ্চিত করতে হবে। আর কেউ যেন ধর্ষক কবিরের মত এমন ঘটনা না ঘটাতে পারে।

এ সময় মানবন্ধনে শিক্ষার্থীরা ছাড়াও বক্তব্য দেন বি এল কে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নজরুল ইসলাম, মোহাব্বতুর রহমান সুমন, ইসরাইল হোসেন।

বক্তরা বলেন, আমাদের বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির এই শিশুকে হাত-পা মুখ বেধে ধর্ষণের ঘটনাকে ধিক্কার জানাই। সেইসাথে ধর্ষণকারী কবির হোসেনের সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি করি।

উল্লেখ্য, ঘটনাটি গত ১৯ মে শুক্রবার বিকালে উপজেলার ১৩নং উমেদপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে ঘটে। রক্তাক্ত অবস্থায় শিশুটিকে সন্ধ্যা সাড়ে ৬টা দিকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার করা হয়। শিশুটি বিএলকে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

বাহাদুরপুর গ্রামের রমজান শেখের ছেলে কবির হোসেন তাকে ধর্ষণ করে। শিশুটি ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

ইসরায়েলকে নিশ্চিহ্ন করার বড় পরিকল্পনা ইরানের

বরিশাল-৩ আসনে ত্রিমুখী লড়াইয়ের আভাস, ধানের শীষ–লাঙ্গল–ঈগলে জমে উঠেছে ভোটের মাঠ

তাহিরপুরে নৌকাতে চাঁদাবাজির ঘটনায় আদালতে মামলা

গুরুদাসপুরে ৬৫ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিনা সিন্ডিকেটে স্থবির জবি

গোমস্তাপুরে জাতীয় ভোটার দিবস পালিত

আওয়ামী লীগের ভোট নেয়ার প্রতিযোগিতা করছে বিএনপি ও জামায়াত: নাহিদ

সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে আল্লারদর্গা প্রেসক্লাবের মানববন্ধন

মৌলভীবাজারে পুলিশ সুপারের সাথে নিসচা বড়লেখা শাখা নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

১৮ হাজার ব্যাগ রক্তদান; কোম্পানীগঞ্জে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা ও সম্মাননা স্মারক প্রদান