https://www.facebook.com/shirsokhabor/
রবিবার , ১৮ জুন ২০২৩ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

পাবনায় ছাত্রলীগ কর্মীকে গুলি করে হত্যা

প্রতিবেদক
Amirul Islam
জুন ১৮, ২০২৩ ৩:১৩ অপরাহ্ণ
ইপেপার দেখুন

জামাল হোসেন,বিশেষ প্রতিনিধি:

পাবনার ঈশ্বরদী উপজেলায় অতর্কিত হামলা ও এলোপাতাড়ি গুলি করে তাফসির আহমেদ মনা (২৪) নামের এক ছাত্রলীগকর্মীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৭ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার লক্ষীকুণ্ডা ইউনিয়নের মন্ত্রীর মোড়ে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার। নিহত তাফসির পাকশী ইউনিয়নের রুপপুর পাকারাস্তা মোড় এলাকার তাইজুর রহমান তুহিনের ছেলে।
ওসি বলেন, তাফসির আহমেদ মনা মন্ত্রীর মোড়ে দোকানে বসে ছিলেন। হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত এসে তার ওপর হামলা করে এলোপাতাড়ি গুলি চালায়। স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। মরদেহ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। নিহতের ময়নাতদন্তের রিপোর্ট ও ঘটনার তদন্তের পর হত্যার নেপথ্যের কারণ জানা যাবে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

শ্রমিক কল্যাণ ফেডারেশন বেগমগঞ্জ উপজেলা ও চৌমুহনী শাখার যৌথ উদ্যোগে বন্যা কবলিত শ্রমিকদের নগদ অর্থ বিতরণ 

জাতীয় নির্বাচনে কেউ ব্যালট পেপারে হাত দিলে তার হাত থাকবে না: জেলা প্রশাসক

মিথ্যা অপবাদ দিয়ে আ’লীগ নেত্রীকে ঘরছাড়া

পাবনায় ব্যবসায়ী অপহরণকারীর মূল হোতাসহ গ্রেফতার ৫

সুনামগঞ্জের দোয়ারা বাজারে শিক্ষিকা বদলিতে অনিয়মের অভিযোগ

বোয়ালখালীর পৌরসভা কার্যালয়ে স্থানীয় সরকার দিবস ২০২৩ উদযাপন

বোনকে পিটিয়ে হত্যা, ভাইয়ের অভিযোগ আমলে নেয়নি পুলিশ

কাফনের কাপড় পরে অনশনে শিক্ষকেরা

দাগনভূঞাঁর সালাম নগরে আদালতের আদেশ উফেক্ষা করেই ভূমি জবরদখলের চেষ্টা

গণমাধ্যমকর্মীদের এড়িয়ে গেলেন স্বরাষ্ট্র উপদেষ্টা