https://www.facebook.com/shirsokhabor/
Tuesday , 25 July 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

জাতীয় মৎস‍্য সপ্তাহের বিভিন্ন কর্মসূচি পালন

ইফতিয়াজ সুমন সুনামগঞ্জ প্রতিনিধি:

‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ‍্যকে সামনে রেখে জাতীয় মৎস‍্য সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার বিকাল ৩ টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব‍্য রাখেন সুনামগঞ্জ-৪ আসনের এমপি পীর ফজলুর রহমান মিসবাহ। তিনি বলেন, এখন বিশ্বে মৎস‍্য উৎপাদনের ক্ষেত্রে সম্ভত: চতুর্থ অবস্থানে রয়েছে। সেই হিসাবে আমাদের প্রচুর মাছ উৎপাদন হচ্ছে।
পীর মিসবাহ বলেন, এক সময় সুনামগঞ্জের মানুষ চাষের মাছ কিনতেন না। এখন গ্রামের প্রত‍্যন্ত অঞ্চলেও দেখা যায় দিনের কাজ শেষে বিকেল বেলা বাড়ি ফেরার সময় চাষের মাছ অথবা ফার্মের সাদা মোরগ নিয়ে বাড়ি ফিরছেন। এতে বুঝা যায় আমাদের কাংখিত মাছ উৎপাদন হচ্ছে না।
সভায় স্বাগত বক্তব‍্য রাখেন জেলা মৎস‍্য অফিসার মো. সামছুল করীম।

বিশেষ অতিথির বক্তব‍্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস।

সদর উপজেলা সিনিয়র মৎস‍্য কর্মকর্তা প্রশান্ত দে’র পরিচালনায় অন‍্যান‍্যের মধ‍্যে বক্তব‍্য রাখেন জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: মো. আসাদুজ্জামান, সাংবাদিক কুলেন্দু শেখর দাস, মৎস‍্যজীবী প্রতিনিধি আলাউর রহমান।
আলোচনা সভা চলাকালে ৩ জন সফল মৎস‍্যজীবীকে ক্রেস্ট তোলে দেন অতিথিরা।

সভার শুরুতে কুরআন থেকে তেলাওয়াত করেন মাও. তাজুল ইসলাম, গীতা থেকে পাঠ করেন অমিত চক্রবর্তী।
জেলা প্রশাসন ও মৎস‍্য অধিদপ্তরের উদ‍্যোগে আয়োজিত অনুষ্ঠানের আলোচনা সভার আগে পায়রা অবমুক্ত করে এবং বেলু উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন অতিথিরা। পরে আদালত প্রাঙ্গণে র‍্যালি বের হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

বেগমগঞ্জের চৌমুহনীর গনিপুরে কেন্দ্রীয় নির্দেশনার আলোকে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের শান্তি সভা অনুষ্ঠিত

হাসপাতালের ছাদে নিয়ে কিশোরীকে ধর্ষণ, ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা

ইমরান খান ‘সম্পূর্ণ সুস্থ’ আছেন, সাক্ষাতের পর জানালেন বোন

নৌকার জন্য দোয়া চাইলেন মাহি

খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য বেগমগঞ্জে কৃষকদলের মিলাদ মাহফিল অনুষ্ঠিত

আবারো উপজেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ হলেন ছাদিকুজ্জামান খাঁন সুমন

নলডাঙ্গায় ডাকাতির প্রস্ততিকালে ডাকাতির সরঞ্জামসহ ৩ জন আটক

সবুজ সেবা ফাউন্ডেশনের সময়োপযোগী কর্মসূচি শাক-সবজির বীজ বিতরণ

তারেক রহমানের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে যে দুই ইস্যু

মধ্যনগরে দালালের খপ্পরে পরে নি:শ্ব অনেক পরিবার: বাঁচতে চায় তাজুল।