https://www.facebook.com/shirsokhabor/
Wednesday , 5 July 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

প্রবাসীর ঘুমন্ত স্ত্রী-সন্তানকে পিটিয়ে হত্যা

কুমিল্লার চৌদ্দগ্রামে এক প্রবাসীর ঘুমন্ত স্ত্রী-সন্তানকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৪ জুলাই) গভীর রাতে চৌদ্দগ্রাম পৗরসভার পাঁচরা বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নিপা আক্তার (২৭) ও তার আট বছর বয়সী ছেলে আলী আহসান মুজাহিদ। নিপা আক্তারের স্বামী আনোয়ার হোসেন দুবাই প্রবাসী।
চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা এসব তথ‌্য নিশ্চিত করেছেন।

নিহত নিপা আক্তারের বাবা জালাল আহমেদের অভিযোগ, আনোয়ার হোসেনের সঙ্গে তার ভাই মীর হোসেনের সম্পত্তি নিয়ে বিরোধ রয়েছে। পূর্ব বিরোধের জেরে মীর হোসেনের ছেলে মঈনুল হাসান শুভ (২২) এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, মঙ্গলবার রাত ৯টায় নিপা আক্তার ছেলে আলী আহসান মুজাহিদকে নিয়ে পার্শ্ববর্তী মামা শ্বশুর আজিজুল ইসলামের বাড়িতে দাওয়াত খেতে যায়। ধারণা করা হচ্ছে, এ সুযোগে হত্যাকারী ঘরের ভেতর প্রবেশ করে নির্মাণাধীন টয়েলেটে লুকিয়ে ছিল। রাত ঘরে ফিরে নিপা ছেলেকে নিয়ে ঘুমিয়ে পড়লে মধ‌্য রাতে তাদের পিটিয়ে গুরুতর জখম করে।

এসময় চিৎকার শুনে লোকজন এসে মুজাহিদ ও তার মা নিপা আক্তারকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক নিপাকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় মুজাহিদকে ঢাকা নেওয়ার পথে মারা যায়।

ওসি শুভ রঞ্জন চাকমা জানান, মা-ছেলেকে পিটিয়ে হত্যার খবর পেয়ে নিহতদের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। অভিযুক্ত শুভকে আটক করা হয়েছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

চৌমুহনীতে এপেক্স ক্লাব অফ বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের ৮ম পালাবদল ও জাতীয় বোর্ড সদস্য অভ্যর্থনা অনুষ্ঠিত।

শ্যামনগরের গাবুরায় জাতীয় শ্রমিক লীগের অফিসে আগুন।

‘অপরাধীদের আশ্রয় দিতে দিতে ভারত এশিয়ার ডাস্টবিনে পরিণত হয়েছে’

সুনামগঞ্জে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ঈশ্বরদীতে মায়ের উপর অভিমান করে বিষ প্রাণে এইচএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

রাণীশংকৈলে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।

ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধ দিবস পালিত

সোনাইমুড়ীর অম্বরনগর ইউপি চেয়ারম্যান-আ.লীগ সভাপতিসহ ৬জনের কারাদন্ড

তাহিরপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত

সরিষাবাড়ীতে ব্যক্তি উদ্যোগে তারাকান্দি রেলওয়ে স্টেশনে সিসি ক্যামেরা স্থাপন