https://www.facebook.com/shirsokhabor/
Thursday , 13 July 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

দক্ষিণ এশিয়ায় বাল্যবিবাহের শীর্ষে বাংলাদেশ।

সাব্বির হোসাইন,কুমিল্লা জেলা প্রতিনিধি:

বাল্য বিয়েতে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এখনও শীর্ষে রয়েছে বাংলাদেশের নাম। দেশে ১৮ বছরের আগেই ৫১ শতাংশ মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে বলে বিশ্ব জনসংখ্যা পরিস্থিতি – ২০২৩ এর একটি প্রতিবেদনে উঠে এসেছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে , এশিয়ায় সবচেয়ে কম বাল্যবিবাহ ঘটছে মালদ্বীপে যা মাত্র ২ শতাংশ। আর ৩৩ শতাংশ বাল্যবিবাহ নিয়ে মাঝামাঝি অবস্থান করছে নেপাল। আর বাল্যবিবাহ নেই সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, নরওয়ে, বেলজিয়াম এবং যুক্তরাজ্যসহ উত্তর আয়ারল্যান্ডে। এ ছাড়া বিশ্বে বাল্যবিবাহের দিক থেকে এক ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান দাঁড়িয়েছে পঞ্চমে। গতবছরের প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান ছিল ষষ্ঠ। ইউএনএফপিএর বাংলাদেশ প্রতিনিধি ক্রিশ্চিন ব্লুখস তার একটি সংবাদ সম্মেলনে বলেন, দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশে সবচেয়ে বেশি সংখ্যক বাল্যবিবাহের ঘটনা ঘটছে।বাংলাদেশে প্রতি হাজারে ৭৪ টি শিশুর জন্ম দিচ্ছে ১৫ থেকে ১৯ বছরের কম বয়সী মেয়েরা। বাল্যবিবাহের কারণে মা-সহ নবজাতক শিশুর মৃত্যুঝুঁকি বেড়ে চলছে। বাল্যবিবাহের কারণগুলোর মধ্যে রয়েছে প্রধানত – দরিদ্রতা, যৌতুক, সামাজিক প্রথা, বাল্যবিবাহ সমর্থনকারী আইন, ধর্মীয় ও সামাজিক চাপ, অঞ্চলভিত্তিক রীতি, অবিবাহিত থাকার শঙ্কা, নিরক্ষরতা এবং মেয়েদের উপার্জনে অক্ষম ভাবা বাল্যবিবাহ আইন ২০১৭ সনের ৭ নং এর দুইয়ে বলা হয়েছে, অপ্রাপ্ত বয়স্ক কেউ বাল্যবিবাহ করলে ১ মাসের জেলসহ ৫০,০০০( পঞ্চাশ হাজার) টাকা উভয়কে দণ্ডনীয় করা হবে। দেশে বাল্যবিবাহের আইন থাকলেও আইনের তেমন প্রয়োগ না থাকায় প্রতিনিয়ত বাল্যবিবাহ বেড়ে চলছে বলে জানায় বিশ্লেষকরা।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ট্রাম্প

ঠাকুরগাঁওয়ে সামাজিক সম্প্রীতি উদ্বুদ্ধকরণে কমিটি সভা গঠন।

একযোগে এনসিপির ৮৭ নেতার পদত্যাগ

ঠাকুরগাঁওয়ে জেলা পরিষদের এককালীন আর্থিক সহয়তা চেক বিতরণ।

বরিশাল-৩ আসনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ইকবাল হোসেন তাপসের মনোনয়ন দাখিল

বাজেট আসার পরেও হচ্ছে না নাজিম খান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গেইট

যমুনায় সিবিএ নির্বাচনে রবিউল সভাপতি শাহজাহান সম্পাদক নির্বাচিত

২০০১ সালের পর দেশে আর প্রকৃত নির্বাচন হয়নি : ব্যারিস্টার ফুয়াদ

স্যান্ডেলের মধ্যে হেরোইন, নারীসহ গ্রেফতার ২

বাবুগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতা প্রতিরোধ ও সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় তরুণদের ভূমিকা নিয়ে মতবিনিময় সভা