https://www.facebook.com/shirsokhabor/
Monday , 16 February 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

তারেক রহমানের সম্ভাব্য মন্ত্রিসভা বরিশাল থেকে আলোচনায় একাধিক নাম

বরিশাল প্রতিনিধিঃ  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল বিভাগের ছয় জেলার ২১টি আসনের মধ্যে ১৮টিতে জয় পেয়েছে বিএনপি ও তাদের জোট। ফলে এখন জল্পনা কেন্দ্রবিন্দু—তারেক রহমানের নেতৃত্বাধীন সম্ভাব্য মন্ত্রিসভায় বরিশাল থেকে কারা থাকবেন।

আলোচনার শুরুর দিকেই রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, যাকে টেকনোক্রেট কোটায় মন্ত্রিসভায় নেওয়ার সম্ভাবনা জোরালো।

বরিশাল-৫ আসনের পাঁচবারের সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার কারণে সম্ভাব্য তালিকায় রয়েছেন।

বরিশাল-১ আসনের এমপি জহির উদ্দিন স্বপন এবং বরিশাল-৩ আসনের নবনির্বাচিত এমপি অ্যাডভোকেট জয়নুল আবেদিন-ও আলোচনায় আছেন। স্থানীয়রা জয়নুলকে ডেপুটি স্পিকার পদে দেখতে চাচ্ছেন।

জোটের শরিকদের মধ্যে ভোলা-১ আসনের আন্দালিব রহমান পার্থ ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর-এর নামও শোনা যাচ্ছে।

সাবেক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদ, আলতাফ হোসেন চৌধুরী এবং বরগুনা-২ আসনের এমপি নুরুল ইসলাম মনি-ও সম্ভাব্য তালিকায় রয়েছেন।

নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ আগামী মঙ্গলবার সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। একই দিন বিকেল ৪টায় মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।

সব মিলিয়ে নজর এখন শপথের মঞ্চে—বরিশাল থেকে শেষ পর্যন্ত কারা উঠছেন মন্ত্রিসভার সারিতে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

ঝিনাইদহে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

গোমস্তাপুরে অস্ত্রসহ আটক একজন

৪৮ ঘণ্টায় ৩৫ শিশু নিখোঁজের তথ্য গুজব : ডিএমপি

কুমিল্লায় বিপুল পরিমাণ গাঁজা ও ভারতীয় নাগরিকসহ আটক ৩।

বাবুগঞ্জে অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক-কর্মচারী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিপদে সাহায্যকারী নারীর তুলনায় পুরুষেরা বেশি পায়

বিএনপি নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেলে ক্ষমতা ছেড়ে দেবে আ.লীগ: সমাজকল্যাণমন্ত্রী

নোয়াখালীর চৌমুহনীতে ইসকন আয়োজনে রথযাত্রা মহোৎসব উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

ঝিনাইদহে নবগঙ্গা নদী দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন

ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আটক