https://www.facebook.com/shirsokhabor/
মঙ্গলবার , ২৫ জুলাই ২০২৩ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

বারহাট্টায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ উদযাপন

প্রতিবেদক
Amirul Islam
জুলাই ২৫, ২০২৩ ৩:৫০ অপরাহ্ণ
ইপেপার দেখুন

রিপন কান্তি গুণ, নেত্রকোনা প্রতিনিধি:

‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার বারহাট্টায় মৎস্য সপ্তাহ -২০২৩ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা, পুরস্কার বিতরণ, পোনা মাছ অবমুক্তকরণ ও প্রামান্যচিত্র প্রদর্শন করা হয়েছে।

আজ (২৫ জুলাই) মঙ্গলবার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তরের আয়োজনে মাছের পোনা অবমুক্ত ও আলোচনা সভার মধ্য দিয়ে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩।

বারহাট্টা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম মাজহারুল ইসলাম সভাপতিত্বে উপজেলা পরিষদের অস্থায়ী হলরুমে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা তানবীর আহাম্মেদ, উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুল হাসান, বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন কুমার সাহা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ আব্দুল কাদের, বীর মুক্তিযোদ্ধা নূর উদ্দিন, মৎস্য চাষী মজলিশ উদ্দিন প্রমুখ।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত