https://www.facebook.com/shirsokhabor/
Friday , 25 August 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

র‌্যাবের অভিযানে শ্যামনগরের ধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার

শীর্ষ খবর ডেস্ক:

র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের সদস্যদের এক অভিযানে যশোরের ঝিকরগাছা হাসপাতাল মোড় থেকে শ্যামনগরের চাঞ্চল্যকর কলেজ ছাত্রী অপহরণ ও ধর্ষণ এবং অশ্লীল ভিডিও প্রচার মামলার প্রধান আসামী মো. কিবরিয়াকে (২৮) গ্রেপ্তার করা হয়েছে। ২৫ আগস্ট রাত অনুমান ২.৪০ টার সময় তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্প জানায়, গত ১৪ আগস্ট ২০২৩ তারিখ ভিকটিম শ্যামনগর থানাধীন হায়বাতপুর এলাকায় যাওয়ার সময় প্রধান আসামীর সহোযোগীসহ ভিকটিমকে অপহরণ করে এবং আটকে রেখে ধর্ষণ ও অশ্লীল ভিডিও চিত্র ধারণপূর্বক সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে।

এ বিষয়ে ভিকটিমের মা বাদী হয়ে ১৭ আগস্ট ২০২৩ তারিখ সাতক্ষীরা জেলার শ্যামনগর থানায় একটি অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্প এর একটি আভিযানিক দল আসামী গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং অভিযান অব্যাহত রাখে।

এরই ধারাবহিকতায় র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্প এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৫ আগস্ট ২০২৩ তারিখ রাত আনুমানিক ২.৪০ টার সময় যশোর জেলার ঝিকরগাছা থানার হাসপাতাল মোড় এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত আসামীকে গ্রেপ্তার করে।

মোঃ কিবরিয়া শ্যামনগরের বুড়িগোয়ালিনি ইউনিয়নের ভামিয়া গ্রামের আব্দুল হক এর ছেলে। তাকে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

বাবুগঞ্জে ইসরত হোসেন কচি তালুকদারের সঙ্গে বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও সাংগঠনিক মতবিনিময়

সপ্ন ও আগামী সমাজ উন্নয়নে প্রসংশনীয় অবদান রাখছে, —- ড, ইফতেখার উদ্দিন

কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না

তারেক রহমানের দ্বৈত নাগরিকত্ব নিয়ে কেউ প্রশ্ন তুলছেন না কেন তার বিরুদ্ধে?: এনসিপি নেতা

পীরগঞ্জে ম্যানেজিং কমিটি বাতিল ও প্রধান শিক্ষকের অনিয়মের বিরুদ্ধে মানব-বন্ধন।

এজলাসের ছবি তুলে আটক আসামি জুলাইয়ের মামলায় কারাগারে

নাটোরে প্রেমিক হত্যার দায়ে ছেলেসহ প্রেমিকা গ্রেফতার

ঝিনাইদহে সুদের চাপে চিরকুট লিখে ব্যবসায়ীর আত্মহত্যা!!

হোয়াইক্যং ইউনিয়ন শ্রমিক লীগ নিয়ে আবদুল খলিল চৌধুরীর নেতৃত্বে তামাসা। নীরব উপজেলা সভাপতি /সাধারণ সম্পাদক।

উলিপুরের দত্ত মার্কেটে ঢাকার জাল টাকা কারবারি চক্রের ৩ সদস্য আটক