https://www.facebook.com/shirsokhabor/
শুক্রবার , ১১ আগস্ট ২০২৩ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

পৌরসভার ব্যস্ত রাস্তায় ভাঙ্গন জনদুর্ভোগ চরমে

প্রতিবেদক
Amirul Islam
আগস্ট ১১, ২০২৩ ৪:৪৫ অপরাহ্ণ
ইপেপার দেখুন

শাহজাহান আকন্দ,মনোহরদী (নরসিংদী) প্রতিনিধিঃ

নরসিংদী মনোহরদী পৌর এলাকার খালের ঘাট- খিরাটি ব্রীজ রাস্তার একটি গুরুত্বপূর্ণ স্থানে ভাঙ্গন ও তাতে জলাবদ্ধতার কারনে জনদুর্ভোগ চরমে।জায়গাটি দিয়ে প্রতিদিন চলাচলকারী হাজার হাজার যানবাহনকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।
মনোহরদী পৌর এলাকার খালেরঘাট- খিরাটি ব্রীজ হয়ে প্রতিদিন ভারী পন্য বোঝাই আন্তঃ জেলা ট্রাক,কাভার্ড ভ্যান,বাস, মাইক্রো,পিকআপ,প্রাইভেট কার,সিএনজিচালিত অটো,ব্যাটারী চালিত ইজিবাইকসহ হাজার হাজার যানবাহন চলাচল করে থাকে।এ রাস্তার কলা বাজার সংলগ্ন স্থানে একটি ভাঙ্গনের কারনে চলাচকারীদের সীমহীন দুর্দশা ও দুর্ভোগ চলছে।সামান্য বৃষ্টিতেই এ ভাঙ্গনে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে সে পরিস্থিতি আরো দুঃসহ করে তুলেছে।বছর কয় যাবৎ নিয়মিত এ দুর্ভোগের মুখে মাস কয় আগে মনোহরদী পৌরসভার পক্ষ থেকে এখানে একটি হালকা সংস্কার কার্যক্রম সম্পন্ন হয়।এতে শুকনো মওসুমে কাজ চললেও বর্তমান বর্ষায় এসে সে স্থানের অদূরের রাস্তায় নতুন করে আরেকটি ভাঙ্গন ও জলাবদ্ধতার সৃষ্টি হয়।এতে চলাচলকারীদের ভোগান্তির সীমা পরিসীমা নেই বলে অভিযোগ উঠেছে।এ ব্যাপারে মনোহরদী উপজেলা প্রকৌশলী মীর মাহিদুল ইসলাম জানান,জায়গাটিতে পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা নেই।দু পাশে দোকান পাট নির্মিত হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

নবাবগঞ্জে বনের গাছ ইট ভাটার জ্বালানী!

নোয়াখালীর চৌমুহনীতে কৃষক দলের উদ্যোগে ভোট বর্জনের জন্য লিফলেট বিতরণ

পাবনা বেড়ায় মেধাবী শিক্ষার্থীর পাশে ইউএনও

আধুনিক যুগে অতিরিক্ত প্রযুক্তির ব্যবহার কমাতে বই পড়ার বিকল্প নেই

স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য প্রত্যাহারের দাবিতে নোয়াখালী জেলা যুবদলের বিক্ষোভ

কুড়িগ্রামে চোরাই অটো উদ্ধার, গ্রেফতার ৪

ঠাকুরগাঁওয়ে জেলা পরিষদের এককালীন আর্থিক সহয়তা চেক বিতরণ।

নাটোরে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে মানুষের ঢল

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর উপজেলা সমাবেশ অনুষ্ঠিত 

পীরগঞ্জে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন মানবতার বাতিঘরের শীতবস্ত্র বিতরণ