স্টাফ রিপোর্টার:
শ্যামনগরে আব্দুল জব্বার গাজী (৮০) নামে এক বৃদ্ধ পানিতে ডুবে মারা গেছে। বুধবার দুপুর ১টার দিকে নিজ পুকুরে গোসল করার সময় এদূর্ঘটনা ঘটে। তিনি কৈখালী ইউনিয়নের পূর্ব কৈখালী গ্রামে মৃত নজির গাজীর ছেলে।
শ্যামনগর থানার ওসি মোঃ আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুকুরে গোসল করার সময় ওই বৃদ্ধ ডুবে মারা যায়। পরবর্তীতে খোজাখুজি করে পুকুর হতে ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। কোন অভিযোগ না থাকায় মরদেহ পারিবারিকভাবে দাফন করা হয়েছে।



















