https://www.facebook.com/shirsokhabor/
Thursday , 14 September 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

কয়রায় ইমামকে জীবন নাশের হুমকি থানায় জিডি

মোঃ বায়জিদ হোসেন,কয়রা খুলনা প্রতিনিধি

খুলনা জেলার কয়রা উপজেলায় মহারাজপুরে কামরুল ইসলাম ও নজরুল ইসলাম গাজীর বিরুদ্ধে জীবন নাশের হুমকির অভিযোগ উঠেছে।
গত ইং ১৩/০৯/২০২৩ তারিখে কয়রা থানায় ভুক্তভোগী মাসুদুল হক একটি সাধারণ ডায়রী করেন।
অভিযোগ ও বাদী সুত্রে জানা যায়, গত ইংরেজি ১৩/০৯/২০২৩ ইং তারিখে বাদী মহারাজপুর মধ্যবিল আহলে হাদিস জামে মসজিদে ইমাম ও খতিবের দায়িত্ব পালন করিয়া আসিতেছে। সে সুত্রে কামরুল ইসলাম, পিতা মৃত জফর গাজী ও নজরুল ইসলাম গাজী, পিতা মৃত জফর গাজী আমার অত্র মসজিদের কমিটির বিষয় নিয়া পরিচিত। তাহাদের সহিত অত্র মসজিদের কমিটির বিষয় নিয়া বিরোধ চলিয়া আসিতেছে। বিভিন্ন সময় তাহারা আমার ক্ষতি সাধন ও বিপদ গ্রস্থ করিবার জন্য অপচেষ্টায় লিপ্ত থাকে। গত ইং ১৩/০৯/২০২৩ তারিখে পূর্ব শত্রুতার জের ধরিয়া সকাল অনুঃ ৯/৯.৩০ ঘটিকার সময় উল্লেখিত ব্যক্তিগণ আমার অত্র মসজিদের ইমাম কক্ষে আসিয়া আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করিতে থাকে ও ভয়ভীতি দেখাইতে থাকে।আমি প্রতিবাদ করিলে আমাকে মারপিট করিতে উদ্যত হয়।এছাড়া আমার ও আমার পরিবারবর্গদের যে কোন সময় বিভিন্ন ভাবে ক্ষতিসাধন ও বিপদ গ্রস্থ করিবে বলিয়া এবং মিথ্যা মামলায় জড়াইয়া হয়রানি করিবে বলিয়া হুমকি দিয়াছে।

এ ব্যাপারে উপস্থিত মসজিদ কমিটির সভাপতি স্বাক্ষী মোঃ আফছার উদ্দিন ও সাধারণ মুসল্লি শাহিনূরে সাথে মুঠোফোনে কথা হলে তারা জানান, ঘটনা সত্যি মসজিদের ইমাম মাসুদুল হক কে অকথ্য ভাষায় গালিগালাজ, হুমকি ও মারপিট করিবার জন্য উদ্বত হয়।

এ ব্যাপারে অভিযুক্ত কামরুল ইসলামের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, ঘটনা সত্য নয় মর্মে ঘটনা অস্বীকার করেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত