এম রেজওয়ানুল হক,নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুরে শিয়ালের কামড়ে আহত ১৫ জন। শুক্রবার (১৫ই সেপ্টেম্বর) সকাল ৯ টায় সৈয়দপুর পৌরসভার পাটোয়ারীপাড়ায় এ ঘটনা ঘটে।
পরে আহতদের চিকিৎসার জন্য সৈয়দপুর ১০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে জরুরী বিভাগে চিকিৎসা নিতে আসা আহতদের মধ্যে ৯জনের নাম জানা গেছে। তারা হলেন- সুদর্শন রায় (৩০), নির্মল কুমার (৩৫), আলী হাসান (৭০), হাবিবুর রহমান (,১৫), খাদিমুল ইসলাম (৩০), হাসানুর আলী (৩৪), জুয়েল হাসান (২৫), আজিজুল হক (৬৫), জাহিদ হাসান (৩০)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সকাল ৯ টার দিকে বার্সার থেকে হঠাৎ বের হয়। পরে শিয়ালটি যাকেই সামনে পেয়েছে তাকে কামড়িয়েছে। এভাবে শিয়ালটি পাটোয়ারীপাড়া সংলগ্ন খড়খড়িয়াপাড়া, মনসুরের মোড় এলাকার অন্তত ১৫ জনকে কামড়ে আহত করেছে পরে স্বজনরা খবর পেয়ে সৈয়দপুর ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান।
সৈয়দপুর ১০ নং ওয়ার্ডের কাউন্সিলর কাজী মনোয়ার হোসেন হায়দার, শীর্ষ খবর কে বলেন-আহতদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে। পরে বিক্ষুপ্ত এলাকাবাসী শিয়ালটিকে মেরে ফেলেছে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তৌহিদা সিদ্দিকা রিয়া বলেন, দুপুর ১২ টা পর্যন্ত শিয়ালের কামড়ে আহত ৯ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের টিকা নেওয়ার জন্য জেলা সদর হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে গুরুত্বর আহত হাবিবুর রহমান হাবিবকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।



















