https://www.facebook.com/shirsokhabor/
রবিবার , ২৪ সেপ্টেম্বর ২০২৩ | ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

স্বপ্নভঙ্গ হল গ্রামবাসীর,৭ লাখ টাকায় তৈরি কাঠের সেতুটি টি ভেসে গেল বন্যায়।

প্রতিবেদক
Amirul Islam
সেপ্টেম্বর ২৪, ২০২৩ ১১:২৩ পূর্বাহ্ণ
ইপেপার দেখুন

মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার:

নীলফামারীর জলঢাকা উপজেলার পূর্বদিক দিয়ে বয়ে গেছে চাড়াল কাঠা নদী। জেলা থেকে সদর উপজেলার রামনগর, জলঢাকা উপজেলার শিমুলবাড়ি ও খুটামারা ইউনিয়নে পাড় সৃষ্টি করেছে এ নদী। এক সময় দুইপাড়ের মানুষের একমাত্র যোগাযোগের বাহন ছিল। নৌকা। ঘুঘুমারী নাও ঘাটে নদীটির ওপরে সেতু নির্মাণ করা হবে- স্থানীয় জনপ্রতিনিধিরা বারবার এমন আশ্বাস দিলেও সেতুর কাজ আর শুরু হয়নি। অবশেষে আশ্বাসের ওপর ভরসা না করে ২৯০ ফিট দৈর্ঘ্যের কাঠের সেতু নির্মাণ করেছিলেন স্থানীয়রা। কিন্তু সেই স্বপ্ন ভঙ্গ হয়ে গেল গ্রামবাসির, সেতুটি নির্মাণের কয়েক দিনের মধ্যে, টানা কয়েকদিনের প্রবল বৃষ্টিতে বন্যায় ভেসেগেছে সেতুটি।

সেতু নির্মাণ কমিটির সভাপতি মমিনুর রশিদ বলেন কয়েকদিন থেকে বৃষ্টি হওয়ার কারণে ২৪ সেপ্টেম্বর সকাল বেলা নদীতে প্রবল স্রোত নেমে আসে, স্রোতের প্রবল ধাক্কায় আমাদের সেতুটি ভেঙে যায়। স্থানীয় আমিজুল ইসলাম আমিজ জানায়, অনেক কষ্ট করে সেতুটি নির্মাণ করা হয়েছিলো আর এরকম সেতু আমরা গ্রামবাসীরা তৈরি করতে পারব কিনা সন্দেহ।

স্থানীয় সামাজিক সংগঠন “ঘুঘুমারী সোসাল ওয়েলফেয়ার” এ সেতু নির্মাণের উদ্যোগ নেয়। এলাকাবাসীর চাঁদার ৭ লাখ টাকা দিয়ে রড সিমেন্টের পিলার ও কাঠ দিয়ে বানানো হয়েছিলো দৃষ্টিনন্দন সেতুটি।

শিমুলবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হামিদুল ইসলাম বলেন,হঠাৎ এই প্রবল বৃষ্টিতে বন্যায় নদীর পানি বেড়েছে আমি খবর পেয়েছি সেতুটির এক অংশ স্রোতে ভেসে গেছে আসলে এটি খুবই দুঃখজনক।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

লংগদুর বাইট্টাপাড়ায় অগ্নিকান্ডে ৩১ দোকান পুরে ছাই

নাটোরে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে মানুষের ঢল

ইসলাম ধর্ম ও রাসূলুল্লাহ( সা:) এর নামে কটুক্তির প্রতিবাদে সরিষাবাড়ীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

নাটোরে বসতঘরে আগুনে ৯০ বছর বয়সী বৃদ্ধার মৃত্যু

বাবার সঙ্গে মাছ ধরতে গিয়ে নদীতে নিখোঁজ শিশু।

উপজেলা নির্বাহী অফিসারের বিদায় মুহূর্তে গরীব অসহায় মেধাবী শিক্ষার্থীদের জন্য মানবিক ফান্ড গঠন

হাতীবান্ধায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ

পবিত্র আশুরা কেনো এত গুরুত্বপূর্ণ

নাটোরের লালবাজারের গৃহবধু সুমি সাহা হত্যা মামলা তদন্তের ভার পেলো পিবিআই

ঝিনাইদহে পিকআপ-ভ্যানের সংঘর্ষে দুই শিশুসহ নিহত ৩