https://www.facebook.com/shirsokhabor/
শনিবার , ৯ সেপ্টেম্বর ২০২৩ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

ঝিনাইদহে সুদের চাপে চিরকুট লিখে ব্যবসায়ীর আত্মহত্যা!!

প্রতিবেদক
Amirul Islam
সেপ্টেম্বর ৯, ২০২৩ ২:৫৯ অপরাহ্ণ
ইপেপার দেখুন

ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহে সুদের মহাজনের চাপ সইতে না পেরে সিরাজুল ইসলাম সুরুজ নামে এক ব্যবসায়ী আত্মহত্যা করেছেন। শুক্রবার (৮ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে শ্বশুর বাড়ি হলিধানী গ্রামে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তিনি সদর উপজেলার হলিধানী ইউনিয়নের রামচন্দ্র পুর গ্রামের শহীদুল্লাহর ছেলে।

আত্মহত্যা আগে একটি চিরকুট লিখে যান সিরাজুল ইসলাম। চিরকুটে তিনি বলেন, ‘সুদখোরদের অত্যাচারে বাঁচতে পারলাম না! আমার জায়গা-জমি বাড়ি সব বিক্রি করে দিয়েছি। একেক জনের কাছ থেকে যে টাকা নেওয়া তার সাত, আট, দশগুণ পরিমাণ টাকা দিয়েও রেহাই দিল না তারা। কেউ মামলা করেছে, কেউ কেউ অপমান অপদস্থ করেছে। আমি আর সহ্য করতে না পেরে বিদায় নিলাম। আমার জানাজা হবে কিনা জানি না। যদি হয় তাহলে সুদখোররা টাকা চাইতে এলে আমার শরীরটাকে কেটে ওদেরকে দিয়ে দিবেন। এই সুদখোরদের বিচার আল্লাহ করবেন। সুদখোরদের নাম বললাম না কিন্তু তারা সবাই টাকার জন্য আসবে। তখন বুঝতে পারবেন তারা কারা।’

মৃত সিরাজুল ইসলামের স্ত্রী সবুরা খাতুন বলেন, আমার স্বামী সিরাজুল ইসলাম সুরুজ দীর্ঘদিন ধরে সৌদি আরব প্রবাসী ছিলেন। কয়েক বছর আগে দেশে ফিরে হলিধানী বাজারে একটি কনফেকশনারির দোকান দেন। হঠাৎ করে দুই ছেলেকে বিদেশ পাঠাতে গিয়ে ঋণগ্রস্ত হয়ে পড়লে দোকান ছেড়ে দেন। এর মাঝে অনেক পাওনাদার তাকে হুমকি ধামকি দিয়ে আসছিলেন। শুক্রবার কোনো এক পাওনাদারের ফোনে তিনি ভয়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে বাবার বাড়িতে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন।

তিনি আরও বলেন, আমার স্বামী সুদখোরদের অত্যাচারে এবং তাদের চাপে আত্মহত্যা করেছে। আমি এর বিচার চাই।

ঝিনাইদহ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, ঘটনাটি শুনেছি। এই বিষয়ে অপমৃত্যুর মামলা হয়েছে। আমরা বিষয়টি খতিয়ে দেখবো।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

সাঁথিয়ায় পানিতে ডুবে তাবলীগ জামাতের ১ সদস্যের মৃত্যু

সস্তা পাবলিসিটি পাওয়া কে এই পায়েল!

নেত্রকোনায় বিষ্কুট খাওয়ানোর লোভ দেখি প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ

প্রধানমন্ত্রী একজন খাঁটি মুসলমান। তিনি তাহাজ্জুদ নামাজও আদায় করেন। কালিগঞ্জের নলতার জনসভায় স্বরাষ্ট্রমন্ত্রী

আমতলী সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আবুল বাশার নয়ন মৃধার মনোনয়নপত্র বাতিল

ডোমারের মির্জাগঞ্জ বধ্যভূমির উদ্বোধন অনুষ্ঠিত

জামালপুরে এক বউ নিয়ে দুই স্বামীর টানাটানি

কারওয়ান বাজারে যুবদল নেতার চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধনে হামলা

দোয়ারা বাজারে সুনামগঞ্জ ক্রাইম নিউজের অনুসন্ধানে ৫ জুয়ারি আটক, কারাদণ্ড।

নাটোরের লালপুরে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩