https://www.facebook.com/shirsokhabor/
Saturday , 16 September 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

শেখ হাসিনার উন্নয়ন চোখে পড়ে না মির্জা ফখরুলের: এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার

সাব্বির হোসাইন,কুমিল্লা জেলা প্রতিনিধি:

কুমিল্লা নগর আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা- ৬ আসনের সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার বলেন, শেখ হাসিনার উন্নয়ন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের চোখ পড়ে না। শেখ হাসিনার হাত ধরে ২০৪১ সালের মধ্যে ক্ষুধাও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ বিশ্বের মধ্যে মাথা উঁচু করে দাঁড়াবে। আজ শনিবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১ টায় কুমিল্লা নগরীর ১নং কালির বাজার ইউনিয়নের কমলাপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগের ত্রি- বার্ষিক সম্মেলনের প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। কালির বাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেকান্দর আলীর সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন কুমিল্লা আদর্শ সদর উপজেলার আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবুল বাশার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান তরিকুল ইসলাম জুয়েল। মহিলা ভাইস চেয়ারম্যান এড. হোসেনয়ারা বকুল। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাগ্রত মানবিকতার প্রতিষ্ঠাতা ডা. তাহসিন বাহার সূচনা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা আদর্শ সদর উপজেলার চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুল। উক্ত সম্মেলনে কালির বাজার ইউনিয়ন চেয়ারম্যান নূরুল ইসলাম, উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক নিয়াজ পাভেলসহ আরও অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য শেষে কালির বাজার ইউনিয়ন আওয়ামী লীগের ৬৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

পাবনা সুজানগরে বীর মুক্তিযোদ্ধা চুন্নুর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

হাদির ঘাতকদের ভারতে প্রবেশের দাবি নাকচ করলো মেঘালয় পুলিশ

আম্মারে অস্থির রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

সীমান্তে তরুণীর মাদক সাম্রাজ্য, পরিচয় ”পুবের মেয়ে”

ঝিনাইদহ কালীগঞ্জে বিএনপি ও ছাত্রলীগের মধ্যে ধাওয়া পাল্টা, আহত-৬

শতবর্ষী মাকে রাস্তায় ফেলল ছোট ছেলে, রাত কাটল বড় ছেলের গরুর ঘরে

গোলাম রহমান চট্টগ্রাম বিভাগীয় শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার

নোয়াখালীতে মাইটিভির প্রতিষ্ঠা বার্ষিকীতে ফিলিস্তিনীদের জন্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত।

তারেক রহমানের ফ্লাইট থেকে সরিয়ে নেওয়া হলো আওয়ামীপন্থী দুই কেবিন ক্রু

ভোর বেলা বোমা বিস্ফোরণে উড়ে গেল বসতঘর, যুবকের মৃত্যু