https://www.facebook.com/shirsokhabor/
Thursday , 5 October 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

আয়ুব বিবি সিটি কর্পোরেশন কলেজ রোভার স্কাউট গ্রুপের  নবাগত রোভার সহচরদের   ওরিয়েন্টেশন

সাইফুল ইসলাম,কর্ণফুলী প্রতিনিধি:

বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম জেলা রোভারের আওতাধীন আয়ুব বিবি সিটি কর্পোরেশন কলেজ রোভার স্কাউট গ্রুপের  নবাগত রোভার সহচরদের   ওরিয়েন্টেশন অনুষ্টান গত ৩ অক্টোবর কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।  উক্ত ওরিয়েন্টেশন অনুষ্ঠান  আয়ুব বিবি সিটি কর্পোরেশন কলেজ রোভার স্কাউট গ্রুপ এর গ্রুপ সভাপতি জনাব মোঃ মাহফুজুর রহমান এর সভাপতিত্বে  প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা রোভারের  যুগ্ম সম্পাদক  স্কাউটার মোহাম্মদ এনাম। গ্রুপ সম্পাদক স্কাউটার মোঃ জমির উদ্দীনের সঞ্চালনায়  এতে বক্তব্য রাখেন-আয়ুব বিবি সিটি কর্পোরেশন স্কুল শাখার স্কাউট লিডার কামরুল ইসলাম, কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজ রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট সাইফুল ইসলাম, আয়ুব বিবি সিটি কর্পোরেশন কলেজের সাবেক সিনিয়র রোভার মেট মোঃ শাহাদাত হোসেন, অত্র কলেজ রোভার স্কাউট গ্রুপের নবাগত সহচর ইসমাত আরা, তাসনিম, সাইমা, সেকান্দর, সাদেক প্রমুখ। ওরিয়েন্টেশনে অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন স্কাউটিং বিশ্বব্যাপি একটি শিক্ষামূলক, স্বেচ্ছাসেবী, অরাজনৈতিক যুব আন্দোলন, যা শিশু, কিশোর ও যুব বয়সী ছেলে মেয়েদের স্হানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাগরিক ও নেতৃত্ববান করে গড়ে তোলে।  নবাগত রোভার সহচরদের স্কাউট আন্দোলনের ইতিহাস, স্কাউটের প্রয়োজনীয়তা ও গুরুত্ব সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়া হয়। তিনি আরো বলেন স্মার্ট বাংলাদেশ বিনির্মানে রোভার স্কাউটদের ভূমিকা অপরিসীম,মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে দুটি করে রোভার ইউনিট খুলতে হবে, আগামির বাংলাদেশে রোভাররাই নেতৃত্ব দিবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পরে ওরিয়েন্টেশন অনুষ্ঠানে  রোভার ও গার্ল ইন রোভাররা মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

বড়াইগ্রামে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে গরিব দুঃখী অসহায় মানুষদের পাশে হুমাইয়ারা জাহান।

সিরাজগঞ্জের বেলকুচিতে বাবাকে হত্যা করেছে ছেলে

গ্যারেজ থেকে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতা, আদালতে মামলা

চীন-রাশিয়া-ইরানকে বের করে দাও : ভেনেজুয়েলা কর্তৃপক্ষকে ট্রাম্প

হাসিনার গণহত্যায় চুপ থাকা ফ্যাসিস্ট সাকিবের হঠাৎ মায়াকান্না

লালপুরে সাংবাদিকের ওপর হামলায় ঘটনায় যুবদল নেতা কারাগারে

গুলিবিদ্ধ হাদিকে দেখতে হাসপাতালে মির্জা আব্বাস, ভুয়া ভুয়া স্লোগান

কুমিল্লায়১০ বছর বয়সের এক শিশুকে ধর্ষণের পর হত্যা মামলায় দুই আসামির ফাঁসি

নরসিংদীর মনোহরদীতে অগ্নিসংযোগে পুড়ে ছাই বসত বাড়ি।

আমতলীতে হরতালে প্রভাব নেই,