https://www.facebook.com/shirsokhabor/
মঙ্গলবার , ১০ অক্টোবর ২০২৩ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

বদলি হলো পাবনা থানার ওসি

প্রতিবেদক
Amirul Islam
অক্টোবর ১০, ২০২৩ ৫:২২ অপরাহ্ণ
ইপেপার দেখুন

জামাল হোসেন,বিশেষ প্রতিমিধিঃ

পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধুবালাকে পুলিশের শিল্পাঞ্চলে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সোমবার (৯ অক্টোবর) বিকেলে পুলিশের হেডকোয়ার্টারের এডিশনাল আইজি কামরুল আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বদলির আদেশ দেওয়া হয়।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, তার নিয়মিত প্রশাসনিক বদলি হয়েছে। এর বেশি কিছু না।

আদেশে বলা হয়েছে, পাবনা সদর থানা পুলিশের ওসি কৃপা সিন্ধুবালাকে বদলি করে বাংলাদেশ পুলিশের শিল্পাঞ্চলে পদায়ন করা হলো। নতুন কর্মস্থলে যোগদানের লক্ষ্যে আগামী ১৪ অক্টোবরের মধ্যে ছাড়পত্র গ্রহণ করতে হবে। অন্যথায় ১৫ অক্টোবর তিনি অবমুক্ত বলে গণ্য হবে।

এর আগের কর্মস্থল বগুড়ার ধুনোট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে ২০২২ সালের ২ আগস্টে ওসি কৃপা সিন্ধুবালার বিরুদ্ধে এক কিশোরী ধর্ষণের আলামত নষ্টের অভিযোগ ওঠে। এর বিচারের দাবিতে ভুক্তভোগী কিশোরীর মা কৃপা সিন্ধুবালার বিরুদ্ধে প্রথমে বগুড়া পুলিশ সুপার ও পরে পিআইবির নিকট অভিযোগ দেন। পিআইবি তদন্তে নামলে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়।
ধর্ষণ মামলার আসামির সঙ্গে যোগসাজশ করে অর্থের বিনিময়ে ধর্ষণের প্রমাণমূলক ভিডিও সহ সব আলামত নষ্টের বিষয়ে আদালতে আসামি স্বীকারোক্তি দেন। এরপর পুলিশের সদর দপ্তরে ওসি কৃপা সিন্ধুবালার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করে পিআইবি। এরপর বহাল তবিয়তে সে পাবনা থানায় দায়িত্ব পালন করতে থাকেন।
উল্টো মামলার চার্জশিটে ওসি কৃপা সিন্ধুবালার নাম বাদ দিতে চাপ দেওয়া হয়। গত ১৩ সেপ্টেম্বর ওই কিশোরীর মা পুলিশের আইজিপি বরাবর লিখিত অভিযোগ দেন। এরপর কৃপা সিন্ধুবালার বিরুদ্ধে শাস্তিমূলক এ বদলির আদেশ দেওয়া হয়। ওসি কৃপা সিন্ধুবালার বিরুদ্ধে হঠাৎ এ প্রশাসনিক বদলির ব্যাপারটি এঘটনা সংশ্লিষ্ট বলে ধারণা করা হচ্ছে।

ওসি কৃপা সিন্ধুবালা ২০২২ সালের ২৮ অক্টোবর পর্যন্ত বগুড়ার ধনুট থানার দায়িত্বে ছিলেন। পরে রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে পাবনা জেলায় পাঠানো হয়

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

৫১২ কেজি পেঁয়াজ বেচে লাভ সোয়া ৩ টাকা!

আইভি রহমান বেঁচে আছেন তার কর্মযজ্ঞে- প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম

গোমস্তাপুরে পায়খানার ট্যাংকিতে পরে এক শ্রমিকের মৃত্যু

নাটোরের বড়াইগ্রামে ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ী আটক

তাহিরপুরে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডে’র সভাপতি খেলু, সম্পাদক বিল্লাল

নোয়াখালীর বেগমগঞ্জে রসুলপুর গ্রামীণ ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।

ঢাকায় পৌঁছেছে বিপ্লবী ওসমান হাদির লাশ

আসন সমঝোতা নিয়ে বিপাকে জামায়াত; চরমোনাই চায় ১৫০ আসন

জামায়াত জানে ক্ষমতায় যেতে পারবে না, তাই নির্বাচন পেছাতে চায় : নূরুল কবীর

বাবুগঞ্জে যুবদল নেতা ইয়াসির আরাফাতের নেতৃত্বে রহমতপুরে ধানের শীষের উঠান বৈঠক অনুষ্ঠিত