https://www.facebook.com/shirsokhabor/
Thursday , 19 October 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

বোয়ালখালীতে পুজা কমিটির দু’গ্রুপের মারামারি

আজিজুল হক চৌধুরী, বোয়ালখালী প্রতিনিধিঃ

বোয়ালখালীতে পুজা কমিটি’র দু’গ্রুপের মধ্যে মারামারি ও হাতাহাতির ঘটনা ঘটেছে।

বুধবার (১৮ অক্টোবর) বিকেলে উপজেলা সদরে আসন্ন পূজা উপলক্ষে ভোগ্যপণ্য বিতরণের সময় এ ঘটনা ঘটে।
এ নিয়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বোয়ালখালী পুজা উদযাপন কমিটি একাংশের সিনিয়র সহ সভাপতি মিহির বিশ্বাসের অভিযোগ আসন্ন পুজা উপলক্ষে প্রশাসনের উদ্যোগে ভোগ্যপণ্য বিতরণ হচ্ছিল সেখানে আমাকে দেখে আমার প্রতিপক্ষ কমিটির সেক্রেটারি বিষুরাম বসু সান্টু টিটকারি করছিল। এতে আমি বারণ করলে সান্টু আমার গায়ে হাত তুলে। সেখানে উপস্থিত অন্যান্যরা আমাকে উদ্ধার করে।

অপর দিকে নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিপক্ষ কমিটির এক সদস্য বলেন মিহির বাবুর সাথে আমাদের সেক্রেটারি বিষুরাম বসু সান্টুর সামান্য তর্কাতর্কি হযেছিল। যা আমরা ঘটনাস্থলে মীমাংসা করে দেই।পরে আমরা পার্শ্ববর্তী একটি রেষ্টুরেন্টে নাস্তা করতে গেলে সেখানে প্রতিপক্ষ গ্রুপের সেক্রেটারী নামধারী অধীরের নেতৃত্বে আমাদের কমিটির সেক্রেটারি বিষুরাম বসু সান্টুর গায়ে হাত তুলে। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা পালিয়ে যায়। তবে উপজেলা পূজা উদযাপন কমিটির অন্য পক্ষের সেক্রেটারি বিষুরাম বসু সান্টু বলেন- সামান্য ভুল বুঝাবুঝি হয়েছিল পরে সেটা ঠিক হয়ে যায়।

এ নিয়ে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আছহাব উদ্দিনের মুঠোফোনে বার বার ফোন দিলেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া না গেলেও নাম প্রকাশে অনিচ্ছুক এক দারোগা বলেন- বিকেলে সমঝোতা বৈঠকের মাধ্যমে তা সমাধান হয়ে গেছে।

উল্লেখ্য শুরু থেকেই বোয়ালখালীতে পূজা উদযাপন পরিষদের দুটি কমিটি রয়েছে। শ্যামল বিশ্বাসকে সভাপতি ও অধীর দেকে সাধারণ সম্পাদক করে একটি, রাজিব চক্রবর্তীকে সভাপতি ও বিষুরাম বসু সান্টুকে সেক্রেটারি করে রয়েছে অপর আরো একটি কমিটি।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

লংগদুতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

দোয়ারা বাজারে বড় ভাইয়ের সাবলের আঘাতে ছোট ভাই নিহত

নাটোরে গলাকেটে স্বাস্থ্যকর্মী হত্যার ঘটনায় মূল অভিযুক্ত গ্রেফতার

প্রাথমিকের ১৪ হাজার শিক্ষক পদের বিপরীতে লড়াই ১০ লাখ পরীক্ষার্থীর

বিএনপির কেউ বিদ্রোহী প্রার্থী হলেই কঠোর ব্যবস্থা : মির্জা ফখরুল

সঞ্চয়ের টাকা তুলতে পোষ্ট অফিসে গ্রাহক হয়রানি

পাবনায় ভিক্ষুকদের মাঝে বিভিন্ন উপকরণ ও চেক বিতরণ

চৌমুহনীতে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

পাবনায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

বাংলাদেশ জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত