https://www.facebook.com/shirsokhabor/
শুক্রবার , ২০ অক্টোবর ২০২৩ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

শেখ রাসেল: শিশুর গায়ে স্বাধীন রোদের ঝলসে ওঠা তেজ

প্রতিবেদক
Amirul Islam
অক্টোবর ২০, ২০২৩ ১২:৪১ পূর্বাহ্ণ
ইপেপার দেখুন

সাদমান রাকিন,নোবিপ্রবি প্রতিনিধিঃ

শহিদ শেখ রাসেল বাংলাদেশের শিশুদের অধিকার, শিশুদের যথাযথ বিকাশ এবং তাদের প্রতি সহিংসতা প্রতিরোধসহ বিভিন্ন পদক্ষেপে চিরায়ত প্রাসঙ্গিক এক নাম। বাংলাদেশ ছাত্রলীগ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শাখা জাতীয় শেখ রাসেল দিবস উপলক্ষ্যে ‘শেখ রাসেল: শিশুর গায়ে স্বাধীন রোদের ঝলসে ওঠা তেজ’ এই প্রতিপাদ্য নিয়ে শিক্ষার্থীদের নিকট হতে লেখা আহ্বান করছে।

১৭ অক্টোবর (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি জাহিদুর রহমান (নাইম রহমান) ও সাধারণ সম্পাদক জাহিদ হাসান শুভ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, লেখা আহবানটি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সকল শিক্ষার্থীর জন্য উন্মুক্ত। এছাড়াও শিক্ষার্থীরা তাদের পছন্দমত যেকোন ধরণের লেখা প্রেরণ করতে পারবেন এবং এখানে শব্দসংখ্যা অনির্ধারিত।

শিক্ষার্থীদের পাঠানো লেখাগুলোর মধ্য হতে মূল্যায়ন তালিকার শীর্ষ ১০ জনকে নোবিপ্রবি ছাত্রলীগের পক্ষ থেকে বিশেষভাবে পুরষ্কৃত করা হবে। লেখা জমা দেয়ার শেষ সময় ২৫ অক্টোবর, ২০২৩ এবং শিক্ষার্থীরা bsl.nstu71@gmail.com এই ইমেইলে তাদের লেখা প্রেরণ  করতে পারবেন।

বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের আদনান মোহাম্মদ আলী নামের এক শিক্ষার্থী বলেন, প্রকৃতির সান্নিধ্যে বেড়ে উঠা শেখ রাসেল সেই ছোটবেলা থেকেই ছিলেন অত্যন্ত প্রাণোচ্ছল, দীপ্তিময়, নির্ভীক, নির্মল। শিশুদের অধিকার, যথাযথ বিকাশে শেখ রাসেল শিশুদের জন্য এক অনুপ্রেরণার নাম। শেখ রাসেল দিবস উপলক্ষ্যে বাংলার ছাত্রসমাজের নির্ভরতার শেষ ঠিকানা বাংলাদেশ ছাত্রলীগ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা সৃজনশীল উদ্যোগ নিয়েছে। নোবিপ্রবি ছাত্রলীগের এমন উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। সৃজনশীল কর্মকান্ডের মাধ্যমে নোবিপ্রবি ছাত্রলীগ সবসময়  শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে এগিয়ে যাবে সেই আশাবাদ ব্যক্ত করছি।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

আরমান-আলমগীরের নেতৃত্ব লংগদু প্রেসক্লাব

নোয়াখালীতে প্রবাসী বিএনপি ওয়ার্ল্ড অনলাইন ফোরামের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।

সুনামগঞ্জে শেখ হাসিনার ম্যুরাল থেকে এমপি ও উপজেলা চেয়ারম্যান এর ছবি অপসারনের দাবিতে স্মারকলিপি

পাবনায় শেখ ফজলুল হক মণির ৮৪তম জন্মদিন উপলক্ষে জেলা যুবলীগের শীতবস্ত্র বিতরণ

ইবির ফার্মেসী বিভাগের ‘বিশ্ব ফার্মাসিস্ট দিবস’ উদযাপন

সন্ত্রাসীদের টার্গেট জামায়াত আমির, নিরাপত্তা চাইছে দলটি

বাংলাদেশ আওয়ামী লীগ ধারাবারিষা ইউনিয়ন সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ সাইদুল ইসলাম সাঈদ

ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদ ধসে পড়ে আহত-৩

গাইবান্ধায় দুই সাংবাদিকের নামে মামলার প্রতিবাদে মানবন্ধন ও সড়ক অবরোধ

পাবনায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু