https://www.facebook.com/shirsokhabor/
Thursday , 26 October 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

চিংড়ি ও মাছ রপ্তানির নগদ সহায়তা পেতে প্রত্যয়নপত্র লাগবে

ডেস্ক নিউজ:

হিমায়িত চিংড়ি ও অন্যান্য মাছ রপ্তানির বিপরীতে নগদ সহায়তার জন্য নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এজন্য এখন থেকে নগদ সহায়তার আবেদনের স‌ঙ্গে সং‌শ্লিষ্ট বা‌ণিজ্য সংগঠ‌নের প্রত্যয়নপত্র জমা দি‌তে হবে।
বুধবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনাটি বৈদেশিক মুদ্রা লেনদেনের সব অনুমোদিত ডিলারের নিকট পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

নির্দেশনায় বলা হয়েছে, সরকারি সিদ্ধান্তক্রমে জানানো যাচ্ছে যে- হিমায়িত চিংড়ি ও অন্যান্য মাছ রপ্তানি খাতে নগদ সহায়তা প্রাপ্তির জন্য আবেদনকারী প্রতিষ্ঠানকে বাংলাদেশ ফ্রোজেন ফুডস্ এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সদস্য বা গভীর সমুদ্র থেকে জলযানে আহরিত ও প্রক্রিয়াজাত করা হিমায়িত চিংড়ি ও অন্যান্য মাছ রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশ মেরিন ফিশারিজ অ্যাসোসিয়েশনের সদস্য প্রতিষ্ঠান হতে হবে।

এ ছাড়া এখন থে‌কে হিমায়িত চিংড়ি ও অন্যান্য মাছ রপ্তানির বিপরীতে নগদ সহায়তার জন্য আবেদনপত্রের স‌ঙ্গে বাংলাদেশ ফ্রোজেন ফুডস্ এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অথবা বাংলাদেশ মেরিন ফিশারিজ অ্যাসোসিয়েশনের প্রত্যয়নপত্র জমা দি‌তে হবে।

সংশ্লিষ্ট রপ্তানিকারক প্রতিষ্ঠান মৎস্য অধিদপ্তরের যথাযথ লাইসেন্সপ্রাপ্ত মৎস্য রপ্তানিকারক প্রতিষ্ঠান হতে হবে।

সার্কুলার জারির তারিখ থেকে জাহাজিকৃত পণ্যের ক্ষেত্রে আলোচ্য নির্দেশনা কার্যকর হবে। আলোচ্য খাতে নগদ সহায়তা প্রদান সংক্রান্ত আগে জারি করা সার্কুলারের অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে বলেও উল্লেখ করা হয়।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

ঘৃণা প্রদর্শনে কালো গোলাপ প্রদানে বাধা, হিন্দুস্তান বাংলাদেশের ফুলকেও ভয় পায়: রাশেদ প্রধান

বানারীপাড়ায় সাবেক ও সফল চেয়ারম্যান জিয়াউল হক মিন্টুর পূজামন্ডব পরিদর্শন ও বস্ত্র বিতরন

‘আমার জন্য অপেক্ষা করছে মৃত্যু’—হুমকির পর সহযোদ্ধাকে জানিয়েছিলেন নিহত রুমী

নেত্রকোণায় বিজিবির কম্বল বিতরণ

সাবেক মন্ত্রী শাজাহানের বাড়ি পাহারা দেওয়া সেই যুবদল নেতার পদ স্থগিত

নিজ নির্বাচনী এলাকার প্রান্তিক ও প্রত্যন্ত অঞ্চলের মানুষকে ইফতার করাতে সহায়তা চাইলেন ফুয়াদ

দিনাজপুরে খানসামা উপজেলার আদিবাসী পাড়ার( মুশাহাড় পাড়া) মাদকের ভয়াল থাবায় ধ্বংস হচ্ছে এলাকার যুব সমাজ।

শ্যামনগরে বিভিন্ন সাজা পরোয়ানাভুক্ত ৫ জন আসামীকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ

রাস্তার কাজ অসমাপ্তে শেষ,নতুন করে টেন্ডার

সোনাইমুড়িতে চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধনীয় অনুষ্ঠান অনুষ্ঠিত