https://www.facebook.com/shirsokhabor/
Monday , 21 September 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

রহমতপুর ইউপি প্রশাসনিক কর্মকর্তা নুরুল আমিনের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্যানেল চেয়ারম্যান ও সদস্যরা

রহমতপুর ইউপি প্রশাসনিক কর্মকর্তা নুরুল আমিনের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্যানেল চেয়ারম্যান ও সদস্যরা

বাবুগঞ্জ প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জ উপজেলার ৫ নম্বর রহমতপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. নুরুল আমিন (বাবু)-এর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর বাসায় গিয়ে সাক্ষাৎ করেছেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সদস্যরা।

সম্প্রতি অসুস্থতার কারণে মো. নুরুল আমিন (বাবু) শরীরে একটি সার্জারি করিয়েছেন। বর্তমানে তিনি নিজ বাসায় থেকে চিকিৎসা ও বিশ্রাম নিচ্ছেন।

এ অবস্থায় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সদস্যরা তাঁর বাসায় গিয়ে তাঁর সঙ্গে কথা বলেন এবং চিকিৎসা ও বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে খোঁজখবর নেন।

সাক্ষাৎকালে তাঁরা নুরুল আমিনের দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি চিকিৎসা শেষে তিনি যেন দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারেন, সেই প্রত্যাশা ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন রহমতপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সুমন সিকদার, ইউপি সদস্য শাহিন হাওলাদার, ওবায়দুল হক, সুমন সালাম ব্যাপারী, সংরক্ষিত আসনের সদস্য রাহিমা বেগম, বিলকিছ আক্তার ও সাবিয়া ইয়াছমিন মুক্তা এবং গ্রাম পুলিশ সঞ্জিব বাবু ও নাসির সিকদারসহ অন্যরা।

তাঁরা নুরুল আমিনের দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনা করেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

গুরুদাসপুরে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যুর রহস্য খুঁজছে পুলিশ!

নোয়াখালীর বেগমগঞ্জের শরীফপুরে জমিন নিয়ে বিরোধে হামলা ভাংচুর ; আহত- ৫ 

ঝালকাঠিতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ নিধনের প্রস্তুতি নিচ্ছেন অসাধু জেলেরা

জবির প্রায় ৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত ওয়াশরুম ব্যবহার করতে হয় শিডিউল করে 

হাদিকে গুলি করা হয় হোন্ডা হর্নেট থেকে, রিমান্ডে সুজুকি জিক্সার মালিক

ইন্টারনেট বন্ধ করে হত্যাকাণ্ডে সহায়তা, এবার ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি হচ্ছেন জয়

গফরগাঁও টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া

ভোটের মাঠে আ.লীগের ঘাঁটিতে নজর বিএনপির

নারী উদ্যোক্তা তনির বিরুদ্ধে সাবেক স্বামীর গুরুতর অভিযোগ

গোমস্তাপুরে বড় ভাইকে হত্যার দায়ে ছোট ভাইয়ের যাবজ্জীবন।