https://www.facebook.com/shirsokhabor/
Friday , 18 September 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

রহমতপুরের ৪ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী রুবেল সরদারের দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে নির্বাচনী কার্যক্রম শুরু

রহমতপুরের ৪ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী রুবেল সরদারের দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে নির্বাচনী কার্যক্রম শুরু

**বাবুগঞ্জ প্রতিনিধি:** আসন্ন ৫ নম্বর রহমতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪ নম্বর ওয়ার্ডের (খানপুরা–উত্তর রহমতপুর) মেম্বার প্রার্থী মো. রুবেল সরদার দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে তাঁর নির্বাচনী কার্যক্রম শুরু করেছেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে পশ্চিম খানপুরা হাওলাদার বাড়ি জামে মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। মোনাজাতে দেশ, জাতি ও এলাকার মানুষের কল্যাণ কামনা করা হয়।

পরে বিকেল ৪টার দিকে রুবেল সরদার উত্তর রহমতপুরের আলী মার্কেট ও গুচ্ছগ্রাম এলাকায় গণসংযোগ করেন। এ সময় তিনি স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং নির্বাচনী লিফলেট বিতরণ করেন।

গণসংযোগকালে রুবেল সরদার বলেন, **“দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে আমার নির্বাচনী কার্যক্রম শুরু করেছি। এজন্য মহান রাব্বুল আলামিনের কাছে হাজার শুকরিয়া ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা চাই। আল্লাহ যেন আমাকে আপনাদের সেবা করার সুযোগ দেন—এই দোয়াই চাই।”**

উল্লেখ্য, রুবেল সরদার দীর্ঘদিন ধরে সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি স্থানীয় বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করে আসছেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন করলেন ভাইস চেয়ারম্যান সমর্থকরা

জাতীয় নির্বাচন ও গণভোটের সম্ভাব্য তারিখ নিয়ে যা জানা গেল

ফ্রি ফায়ার গেমস কেনার জন্য নিজ বাড়িতে ‘ডাকাতির নাটক’— প্রবাসীর ছেলে ও দুই বন্ধুসহ গ্রেপ্তার ৩

বরিশাল বিএম কলেজের শিক্ষার্থী শাকিল ব্লাড ক্যান্সারে আক্রান্ত, চিকিৎসার জন্য সাহায্যের আবেদন

জাতীয় মৎস‍্য সপ্তাহের বিভিন্ন কর্মসূচি পালন

মধ্যনগরে এম শহীদের নেতৃত্বে বিএনপির অবরোধ ও বিক্ষোভ মিছিল,আটক ২

নেত্রকোনা জেলায় একশত ছোট বড় ব্রীজ উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী

রেশন তুলে ফেরার পথে ট্রাকের ধাক্কায় পুলিশ সদস্য নিহত

হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল

তুরস্কে আবারও ভূমিকম্পের আঘাত, নিহত ৩