https://www.facebook.com/shirsokhabor/
Friday , 18 September 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

বাবুগঞ্জে উত্তর রহমতপুর সৌদি জামে মসজিদের নতুন কমিটি গঠন

বাবুগঞ্জে উত্তর রহমতপুর সৌদি জামে মসজিদের নতুন কমিটি গঠন

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের উত্তর রহমতপুরস্থ ঐতিহ্যবাহী “সৌদি জামে মসজিদ”-এর ২০২৬-২০২৭ কার্যবর্ষের জন্য নতুন কার্যনির্বাহী ও উপদেষ্টামণ্ডলীর কমিটি গঠন করা হয়েছে। ১৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ থেকে কার্যকর হওয়া এই কমিটি আগামী ১৮ সেপ্টেম্বর ২০২৭ খ্রিষ্টাব্দ পর্যন্ত ১ বছর মেয়াদে মসজিদের সার্বিক দ্বীনি ও উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করবে।
এলাকার সর্বস্তরের মুসল্লিদের প্রত্যক্ষ অংশগ্রহণে বাবুগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুল ইসলাম সোহাগ-কে প্রধান উপদেষ্টা মনোনীত করা হয়। মূলত তাঁর সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্ববধানের মাধ্যমে এই নতুন কমিটি গঠন সম্পন্ন হয়।নবনির্বাচিত এই কার্যনির্বাহী কমিটিতে এলাকার বিশিষ্ট সমাজসেবক মো: ইউনুছ গাইন-কে সভাপতি এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো: মোস্তাফিজুর রহমান-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন সহ-সভাপতি: মো: কামরুল ইসলাম রয়েল ও মো: শাহ্-আলম; যুগ্ম সাধারণ সম্পাদক: মো: রিপন গাইন; ধর্ম বিষয়ক সম্পাদক: ইমাম (চলতি দায়িত্ব); কোষাধ্যক্ষ: মো: হেমায়েত হোসেন বাবু; সহকারী কোষাধ্যক্ষ: মো: আজিজুল গাইন, মো: আজিজুল হক (জামাই) ও মো: সাইদুল হোসেন; দফতর সম্পাদক: মো: মোজাম্মেল হক এবং প্রচার সম্পাদক: মো: আলতাফ হোসেন।

এছাড়া কার্যনির্বাহী কমিটিতে অন্তর্ভুক্ত সম্মানিত সদস্যরা হলেন মো: নান্নু গাইন, দেলোয়ার হোসেন, সবুজ হোসেন হাওলাদার, মো: বেল্লাল হোসেন, সুমন গাইন, মো: সাগর হাওলাদার এবং মো: আজিজ মাঝি।

এদিকে মসজিদ পরিচালনার সুবিধার্থে গঠিত উপদেষ্টামণ্ডলীর সম্মানিত সদস্যরা হলেণ মো: জামাল হোসেন হাওলাদার, মো: শাহাদাৎ হাওলাদার, মো: সিরাজুল ইসলাম রুবেল, মো: জসিম খান, দেলোয়ার হোসেন, আনিসুর রহমান, মো: জিয়াউর রহমান মনির হোসেন, মো: মিজানুর রহমান (সাবেক কোষাধ্যক্ষ), মো: আলমগীর হোসেন, মো: কাসেম এবং মো: সালাম রাঢ়ী। নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এক যৌথ বিবৃতিতে বলেন, উত্তর রহমতপুর সৌদি জামে মসজিদের অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন, পবিত্রতা রক্ষা এবং দ্বীনি শিক্ষার প্রসার ঘটানোই তাদের মূল লক্ষ্য। এই লক্ষ্য বাস্তবায়নে তারা এলাকার সর্বস্তরের মুসল্লি, প্রবাসী ও ধর্মপ্রাণ জনসাধারণের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।

সর্বশেষ - আন্তর্জাতিক