https://www.facebook.com/shirsokhabor/
Friday , 6 October 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

ভারতীয় নিখোঁজ নাগরিকের মরদেহ তিস্তার চরে উদ্ধার।

ভারতীয় নিখোঁজ নাগরিকের মরদেহ তিস্তার চরে উদ্ধার।

মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার।

নীলফামারীর ডিমলায় ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য সিকিমে প্রবল বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যায় নিখোঁজদের একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার খগা খড়িবাড়ি ইউনিয়নের কিছামত ছাতনাই চর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফের কাছে মরদেহটি হস্তান্তর করে বিজিবি। তাৎক্ষণিকভাবে উদ্ধার হওয়া মরদেহের নাম পরিচয় মিলেনি।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিমলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান।

তিনি বলেন, সকাল ৮ টার দিকে কিছামত চরে অজ্ঞাত ৩৮ বছর বয়সী এক যুবকের মরদেহ দেখতে পেয়ে বিজিবিকে সংবাদ দেয় স্থানীয়রা। পরবর্তীতে বিজিবি ডিমলা থানা পুলিশকে খবর দেয়।

ঘটনাস্থলে পুলিশ, বিজিবি, বিএসএফ ও ভারতীয় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পতাকা বৈঠকের মাধ্যমে দুপুর ১ টা ৩০ মিনিটের দিকে মরদেহটি বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।

ওসি বলেন, মরদেহের শরীরে কোনো কাপড় ছিল না। তাৎক্ষণিকভাবে পরিচয় পাওয়া যায় নি। তবে মরদেহটি সিকিমের বন্যায় নিখোঁজদের মধ্যে একজনের।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

নোয়াখালীর খিলপাড়া বাজার বনিক সমিতির নিজস্ব কার্যালয় উদ্ভোধন।

মেসিরা ‘প্রতিশোধে’র আগুনে পোড়াতে চাইবে, জানেন ক্রোয়েশিয়ার কোচও

শিক্ষার্থীকে বার্ষিক সমাপনী পরীক্ষার হল থেকে বের করে দেওয়া হল

ডোমারে উপভোগীদের সাথে সংসদ সদস্যে’র মতবিনিময় সভা

সুনামগঞ্জে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ছাত্রলীগ নেতার প্যারোলের আবেদন করা হয়নি, জেলগেটে স্ত্রী–সন্তানের মরদেহ পারিবারিক সিদ্ধান্তেই

‘হাতিরঝিল, এলিফ্যান্ট রোড, হাতিরপুল সবই আছে ঢাকায় হাতিই নেই কেবল’

মহাদেও নদ থেকে  অবৈধ বালু ও পাথর উত্তোলন করায়  ইজারা বাতিল 

লংগদুতে ৭০ বছর বয়সী শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ

কারাগারে থাকা জাপা প্রার্থীর কন্যা ফারিয়ার অভিযোগ, ভোটভীতি ছড়াচ্ছে বিএনপির নেতৃবৃন্দ