https://www.facebook.com/shirsokhabor/
মঙ্গলবার , ১০ অক্টোবর ২০২৩ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

মধ্যনগরে অপহরণের ১১ দিন পর স্কুল ছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ১

প্রতিবেদক
Amirul Islam
অক্টোবর ১০, ২০২৩ ৪:৫৮ অপরাহ্ণ
ইপেপার দেখুন

এ,এম স্বপন জাহান,মধ্যনগর উপজেলা প্রতিনিধি:

সুনামগঞ্জের মধ্যনগরে অপহরণের ১১ দিন পর এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ । এ সময় শাহিন মিয়া (৩৮) নামের একজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার ১০ অক্টোবর গভীর রাতে নারায়ণগঞ্জের বন্দর থানা থেকে অপহৃত ছাত্রীকে উদ্ধার করা হয়।

শাহিন মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের বীরসিংহপাড়া গ্রামের ওয়াহেদ আলীর ছেলে।

মামলা সূত্রে জানা গেছে,গত ২৯ সেপ্টেম্বর দুপুরে মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের বংশীকুন্ডার একটি গ্রামের ১৭ বছরের এক কিশোরী তাহার মামা বাড়ি একই ইউনিয়নের পাতকুড়া গ্রামে যাওয়ার কথা বলে বাড়ি হইতে বের হয়।পরবর্তীতে কিশোরীর বাবা তাহার বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ খবর নিয়া তাহার মেয়ের কোন সন্ধান না পাইয়া নিরুপায় হইয়া গত ৩ অক্টোবর মধ্যনগর থানায় তাহার মেয়ে নিখোঁজ সংক্রান্তে একটি সাধারন ডায়েরি করেন। পরবর্তীতে কিশোরীর বাবা জানতে পারে বীরসিংহপাড়া গ্রামের শাহিন ও অজ্ঞাতনামা ২/৩ জনের সহযোগিতায় বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের হামিদপুর চৌরাস্তা ব্রীজের উপর থেকে বিয়ের প্রলোভন দেখিয়ে কৌশলে জোর পূর্বক অপহরন করে নিয়ে যায়। পরে অপহৃত কিশোরীর বাবা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
পরে বাদীর দেওয়া তথ্যমতে মধ্যনগর থানার অফিসার ইনচার্জ এমরান হোসেনের দিকনির্দেশনা এসআই রফিজুল সঙ্গীয় ফোর্স সহ নারায়ণগঞ্জের বন্দর এলাকায় অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার ও শাহিন কে আটক করে মঙ্গলবার মধ্যনগর থানায় নিয়ে আসে।

মধ্যনগর থানার ওসি এমরান হোসেন জানান,নারায়ণগঞ্জের বন্দর থানায় অভিযান পরিচালনা করে ভিকটিম ও অপহরণকারী শাহিন কে থানায় নিয়ে আসা হয়।পরে আসামীকে মঙ্গলবার পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

ভূয়া এনটিআরসি সনদ ও সুপারিশে চাকুরী তুঙ্গে

চলতি মাসেই মাঠে নামছে আর্জেন্টিনা ও ব্রাজিল, ম্যাচগুলো কবে কখন

গোমস্তাপুরে স্থানীয় সরকার দিবস-২০২৩ উদযাপন

হাসিনার সামনে দাঁড়িয়ে বলেছিলাম, তারেক রহমান আসবেন: পার্থ

ঋণখেলাপির তালিকা থেকে মান্নার নাম বাদ দেয়ার নির্দেশ, নির্বাচন করতে বাধা নেই

নাটোরে গোদাই ব্রিজের নিচ থেকে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

শ্যামনগরে পাল ফার্মেসীর স্বত্বাধিকারী নিষিদ্ধ ঔষধ সহ Rab-6 এর হাতে আটক

দৌলতপুরে একাধিক মাদক মামলার আসামি রিমেল এর রমরমা মাদক ব্যবসা

নোয়াখালীতে  শব্দ সচেতনতামূলক  প্রশিক্ষণ কর্মশালা অনু‌ষ্ঠিত হয়েছে।

গোমস্তাপুরে যন্ত্রের মাধ্যমে ধানের চারা রোপণের উদ্ভোধন