https://www.facebook.com/shirsokhabor/
বৃহস্পতিবার , ১২ অক্টোবর ২০২৩ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

শ্যামনগরে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার প্রদান ও প্রস্তুুতি সভা অনুষ্ঠিত।

প্রতিবেদক
Amirul Islam
অক্টোবর ১২, ২০২৩ ১:১৭ অপরাহ্ণ
ইপেপার দেখুন

শেখ নাজমুল হাসান, স্টাফ রিপোর্টার:

শ্যামনগরে উপজেলা সম্মেলন কক্ষে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার স্বরুপ জি আর চাউল বিতরনী ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল ১১ টায় শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে ও দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার।

সনাতন ধর্মালম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠানকে সুষ্ঠ শান্তিপুর্নভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গৃহীত হয়। অনুষ্ঠানে নিছিদ্র নিরাপত্তার বলয়ের মধ্যে পূজার সার্বিক কর্মকান্ড সম্পন্ন করার বিষয়টি আলোচনায় প্রাধান্য পায়। অনুষ্ঠানের শেষ পর্বে উপজেলার ৭০ টি পূজা মন্ডপের সভাপতি ও সম্পাদকের হাতে সরকারের পক্ষ থেকে জি আর এর চাউলের ডিও তুলে দেওয়া হয়। প্রতিটি পূজা মন্ডপের জন্য ৫ শত কেজি চাউল বরাদ্দ দেওয়া হয় এবং এমপি এস এম জগলুল হায়দার নিজ তহবিল থেকে প্রতিটি পূজা মন্ডপের জন্য নগত ৫ হাজার টাকা প্রদান করেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, উপজেলা পরিসদের ভাইস চেয়ারম্যান সাঈদ উজ জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আয়ুব ডলি, শ্যামনগর উপহেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জি এম আকবর কবীর, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ভারপ্রাপ্ত দেবী রঞ্জন মন্ডল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক এ্যাড.কৃষ্ণপদ মন্ডল, মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান বাবু অসীম কমার মৃধা,নীলডুমুর বিজিবি ককর্মকর্তা আব্দুল আজিজ, শ্যামনগর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত)মো: বিলাল হোসেন, শ্যামনগর থানার এস আই ওসমান হোসেন, পূজা উদযাপন পরিষদের বিষ্টুপদ মন্ডল প্রমূখ।এসময় আরোও উপস্থিত ছিলেন উপজেলার ইউপি চেয়ারম্যানগন, সাংবাদিকবৃন্দ,পূজা উদযাপন পরিষদের কর্মকর্তাবৃন্দ, বিবিন্ন পূজা মন্ডপের সভাপতি সম্পাদক বৃন্দ
প্রধান অতিথি এমপি জগলুল হায়দার বক্তব্যে বলেন, দুর্গা উৎসবকে ঘিরে শ্যামনগরে যদি কোন মহল ষড়যন্ত্রে লিপ্ত হয় এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টায় লিপ্ত হয় তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সজাগ আছে। আমরা আপনাদের পাশে আছি। এই উৎসবটি আমরা সবাই সাড়ম্বরে পালন করতে চাই।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

জবিতে রমজানে ক্লাস-অফিসের সময় পরিবর্তন 

ঈশ্বরদীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তির টাকা আত্মসাৎ এর অভিযোগে মানববন্ধন

বরিশাল-৩ আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী সিরাজুল ইসলামের ব্যাপক গণসংযোগ

গোমস্তাপুরে বড় ভাইকে হত্যার দায়ে ছোট ভাইয়ের যাবজ্জীবন।

গফরগাঁওয়ে চরআলগী গণহত্যা দিবস পালিত

পীরগঞ্জে মহিলা ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন।

সংরক্ষিত নারী আসনে সেলিমা রহমানের মনোনয়ন—জে.এম. আমিনুল ইসলাম লিপনের অভিনন্দন ও শুভেচ্ছা

নরসিংদীর শিবপুরে প্রবাসী ছেলে ও প্রতিবন্ধী বাবার কাছে মোটা অংকের চাঁদা দাবী।

আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর

নির্বাচন বন্ধ করাই আমাদের লক্ষ্য, আন্দোলন সহিংস হতে পারে: ভারতীয় গণমাধ্যমে জয়