https://www.facebook.com/shirsokhabor/
Tuesday , 10 October 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

হাতিবান্ধায় বর্তমান ও সাবেক চেয়ারম্যানের ২ গ্রুপে সংঘর্ষ, আহত ৬

সোহেল রানা, লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের বর্তমান ও সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের ৬ জন আহত হয়েছে।

মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের জাওরানী বাজারে সংঘর্ষ হয়। আহতদের চারজন রংপুর মেডিকেল কলেজে ও দুইজন হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

আহতরা হলেন, উপজেলার ভেলাগুড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের ছোট ভাই এটিএম শহিদুল ইসলাম (৩৫), সাদিকুল ইসলাম (২৮), আজিজুল ইসলাম (৫৫) ও ইদ্রিস আলী (৬৩)। এ ছাড়াও ভেলাগুড়ি ইউপির সাবেক চেয়ারম্যান মহির উদ্দিন (৫৫) ও তার ছেলে জাহাঙ্গীর আলম(২৫)। তাদের মধ্যে সাদিকুল ইসলাম, ইদ্রিস আলী, মহির উদ্দিন ও জাহাঙ্গীর আলমকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং শহিদুল ইসলাম, আজিজুল হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।

গত ০২ অক্টোর উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের দক্ষিণ জাওরানী গ্রামে জমি সংক্রান্ত বিরোধে স্থানীয় বকছার আলী ও আব্দুল জব্বার গ্রুপের সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয়ে বকছার আলী (৫০) গত ৬ অক্টোবর রংপুর মেডিকেল কলেজে মারা যায়। এ ঘটনায় নিহত বকছারের ছেলে জহুরুল বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগে রমিজ উদ্দিন নামের একজনকে গ্রেপ্তার করে পুলিশ। তবে স্থানীয়রা দাবি তোলেন, রমিজ উদ্দিনসহ এই অভিযোগে অনেকের নাম রয়েছে, যারা ঘটনার সঙ্গে জড়িত নয়। তাই নিরাপরাধ ব্যক্তিদের মিথ্যা মামলা থেকে প্রত্যাহারের দাবিতে গত সোমবার বিকেলে দক্ষিণ জাওরানী গ্রামে বিক্ষোভ ও মানববন্ধন করেন স্থানীয়রা।

সেই মানববন্ধনে বক্তব্য রাখেন ভেলাগুড়ি ইউপির বর্তমান চেয়ারম্যান শফিকুল ইসলাম মন্ডল। তিনি তার বক্তব্যে বলেন, নিহত বকছারের ছেলে জহুরুল যে অভিযোগ করেছেন, তাতে অনেক নির্দোষ মানুষের নাম রয়েছে। আর জহুরুলকে চাপে ফেলে এই নির্দোষ ব্যক্তিদের নাম জড়িয়েছেন সাবেক চেয়ারম্যান মহির উদ্দিন। ওই বক্তব্যকে কেন্দ্র করে আজ মঙ্গলবার দুপুরে জাওরানী বাজারের বর্তমান চেয়ারম্যান শফিকুল ইসলাম মন্ডলের ব্যক্তিগত অফিস, ছোট ভাই সাদিকুলের ফার্মেসিতে হামলা চালিয়ে ভাংচুর করে সাবেক চেয়ারম্যান মহির উদ্দিন ও তার লোকজন। এ সময় চারটি মোটরসাইকেল ভাংচুর করে। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

এ বিষয়ে ভেলাগুড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম মন্ডল বলেন, ‘গত ২ তারিখে আমার ইউনিয়নের দক্ষিণ জাওরানীতে জমি নিয়ে মারামারি হয়। এতে বকছার নামে একজন আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। সে ঘটনায় বাদী পক্ষ যে অভিযোগ দিয়েছে। তাতে কিছু নির্দোষ মানুষকে ফাঁসানো হয়। এ নিয়ে স্থানীয়রা মানববন্ধন করেন। সেই মানববন্ধনে আমি আমার বক্তব্যে বলি ওই অভিযোগটি সাবেক চেয়ারম্যান মহির উদ্দিন বাদী পক্ষকে সঙ্গে নিয়ে নিজেই গিয়ে দিয়ে আসে। এ কথা বলায় সাবেক চেয়ারম্যান গ্রুপের লোকজন আমাদের উপর হামলা করে।’

এ বিষয়ে জানতে চাইলে ভেলাগুড়ি ইউপির সাবেক চেয়ারম্যান মহির উদ্দিন বলেন, ‘আমরা কোন হামলা করিনি। উল্টো তারাই হামলা করেছে। আমি ও আমার ছেলে গুরুতর আহত রংপুর মেডিকেল কলেজে চিকিৎসাধীন আছি।’

এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. খিতিশ খালকো বলেন, ‘উভয় পক্ষের ৬ জন আহত হয়েছেন। এর মধ্যে চারজনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।’

এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতরা চিকিৎসাধীন আছেন। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

দৌলতপুরে টোকেন চৌধুরীর আনারস মার্কার গণজোয়ার

বাবুগঞ্জে সাপের কামড়ে জেলা যুব অধিকার পরিষদের নেতা আবু সায়েমের মৃত্যু, কেন্দ্রীয় যুব অধিকার পরিষদের শোক প্রকাশ

নেত্রকোনায় নবনির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতি ‘মুক্তির মহানায়ক’ এর উদ্বোধন

ঝিনাইদহে পিকআপ-ভ্যানের সংঘর্ষে দুই শিশুসহ নিহত ৩

কালীগঞ্জে দুই মাদক ব্যবসায়ীকে ৮৫ বোতল ফেনসিডিলসহ ইজিবাইক আটক!!

প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফর:রহনপুর -সিঙ্গাবাদ রুট দিয়ে ত্রিদেশীয় যাত্রীবাহী ট্রেন চালুর দাবি

আর্জেন্টিনা নেদারল্যান্ডসকে হারিয়ে সেমিফাইনালে

শ্যামনগরে শিক্ষার্থীদের আরসিআরসি বেসিক ও ফাস্ট এইড প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট বিতরণ

নেত্রকোনার পৌর এলাকায় গলাকাটা লাশ উদ্ধার

বন্ধ করে দেওয়া হলো গুচ্ছ ভর্তির মাইগ্রেশন পদ্ধতি, বিপাকে শিক্ষার্থীরা