https://www.facebook.com/shirsokhabor/
Tuesday , 7 November 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে স্টেশন মাস্টারের মৃত্যু।

এস এম রাসেল ইসলাম,গাইবান্ধায় প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ রেল স্টেশনে ট্রেনের নিচে পড়ে এক স্টেশন মাস্টারের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ নভেম্বর) সকাল ১১টার দিকে ট্রেনে উঠতে গিয়ে দুর্ঘটনার শিকার হন তিনি।

দুর্ঘটনার পর তাকে উদ্ধার করে প্রথমে উপজেলার গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরবর্তীতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মৃত্যুবরণ করেন তিনি।

নিহত স্টেশন মাষ্টারের নাম আব্দুস সোবহান আকন্দ। তিনি অবসর গ্রহণের পর চুক্তিভিত্তিক স্টেশন মাস্টার হিসেবে মহিমাগঞ্জ রেল স্টেশনে কর্মরত ছিলেন।

এবিষয়ে মহিমাগঞ্জ রেল স্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার সোহাগ খান জানান, ডিউটি শেষ করে আব্দুস সোবহান গাইবান্ধার নিজ বাসায় যাওয়ার জন্য বুড়িমারীগামী আন্তঃনগর ৭১৩ আপ করতোয়া এক্সপ্রেস ট্রেনে উঠতে গিয়েছিলেন। এ সময় ট্রেনটি ছেড়ে দিলে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা ফসকে প্লাটফর্মের নিচে পড়ে যান তিনি। এতে ট্রেনে কাটা পড়ে তার ডান হাত ও ডান পা বিচ্ছিন্ন হয়। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরপর তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে তার মত্যু হয়।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

৩১৩ জনকে ডিঙিয়ে আগাম জামিন পেলেন সন্ত্রাসী সাজ্জাদকে কাঁড়ি কাঁড়ি টাকা দিয়ে ছাড়াতে চাওয়া স্ত্রী তামান্না

নেত্রকোনায় বিশ্ব জলাভূমি দিবসে আলোচনা সভাও মানববন্ধন অনুষ্ঠিত

নোয়াখালীতে কোপা সামছু ও আলাউদ্দিন গ্রুপের গোলাগুলি, নিহত পাঁচ

শেখ হাসিনাকে ফেরাতে ইতিবাচক সাড়া দিচ্ছে না ভারত: পররাষ্ট্র উপদেষ্টা

লংগদুতে নজর কেড়েছে কাঠ ব্যবসায়ী সমিতি,নিজেদের অর্থায়নে করলেন রাস্তা নির্মান

ইচ্ছাশক্তির কাছে হেরেছে ভাঙ্গুড়ার চাঁদ বাবুর প্রতিবন্ধকতা

নোয়াখালীর বেগমগঞ্জে বাবার সম্পত্তির জন্য ভাই-ভাতিজার হাতে ছোট ভাই ও তার গর্ভবতী স্ত্রী লাঞ্ছিত

দৌলতপুরে শেখ রাসেল এর জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত

মাদ্রাসা ছাত্ররা ভালোভাবে কোরআন শেখেনি বলে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে পারছি না: শিক্ষামন্ত্রী

ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে ১৪৭ দেশ, বাড়ছে বিশ্বজনমত