https://www.facebook.com/shirsokhabor/
Tuesday , 28 November 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

নোবিপ্রবি ডেবেটিং সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সাদমান রাকিন,নোবিপ্রবি প্রতিনিধিঃ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ডিবেটিং সোসাইটির ষোড়শ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে নোবিপ্রবির শহিদ ক্যাডেট সার্জেন্ট রুমী ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির সভাপতি মো. নাজমুল হাসান হৃদয়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবির উপাচার্য ড. মো. দিদার-উল-আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, প্রক্টর অধ্যাপক ড. আনিসুজ্জামান রিমন, নোবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. বিপ্লব মল্লিক, বিভিন্ন হলের প্রভোস্টবৃন্দ ও নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির প্রধান মডারেটর আফসানা মৌসুমী।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম বলেন, পনেরোটি বছর পেরিয়ে ১৬তম বছরে পদার্পন করা নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির জন্যে এক মাইলফলক হয়ে থাকবে। সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সারাদেশে নোবিপ্রবির নাম উজ্জ্বল করেছে ডিবেটিং সোসাইটি। এ সোসাইটির সকল অর্জনকে যথাযথভাবে সংরক্ষণের প্রতিশ্রুতি দিয়ে তিনি তার বক্তব্যে ব্যক্ত করেন।

বিশেষ অতিথির বক্তব্যে নোবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, বাংলা বিতর্ক চর্চার পাশাপাশি ইংরেজিতে বিতর্ক চর্চা নবাগত ছাত্রছাত্রীদের বিতর্ক চর্চার ক্ষেত্রকে আরো বেশি প্রসারিত করবে। তিনি নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির সকল কার্যক্রমে সহযোগিতা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

পরবর্তীতে কেক কাটার মাধ্যমে এবং বিভিন্ন বিভাগের নবাগত বিতার্কিকদের মধ্যে অনুষ্ঠিত বিভিন্ন বিতর্ক ইভেন্টের পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

সাদমান রাকিন
নোবিপ্রবি প্রতিনিধি
০১৮৬৬৭৮৭৪৫২

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

২১শে আগস্টের ভয়ঙ্কর গ্রেনেড হামলার সেই বিভীষিকাময় ভয়াবহতা আজো আমাকে কাঁদায়- প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম

সিরাজগঞ্জে হাজী আহম্মেদ আলী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

স্বেচ্ছাসেবক দলের মুছাব্বির হত্যা: প্রধান শুটারসহ তিনজন আটক

কুরুচিপূর্ণ ব্যক্তিবর্গ আঠারগাছিয়ায় বসবাস করে- শিক্ষক নেতা আবু হানিফ মিয়া

বাবার জানাজায় এসে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

চিঠির মাধ্যমে জবি শিক্ষককে হত্যার হুমকি

নোয়াখালীর বেগমগঞ্জের শরীফপুরে জমিন নিয়ে বিরোধে হামলা ভাংচুর ; আহত- ৫ 

শ্বশুরবাড়ি থেকে তরুণীর মরদেহ উদ্ধার, বিচারের দাবিতে মানববন্ধন

আদিতমারীতে অজ্ঞাত ব্যক্তির হাত বাঁধা অর্ধগলিত মরদেহ উদ্ধার

বোয়ালখালীর পৌরসভা কার্যালয়ে স্থানীয় সরকার দিবস ২০২৩ উদযাপন