https://www.facebook.com/shirsokhabor/
শুক্রবার , ৩ নভেম্বর ২০২৩ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

নোবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জেলহত্যা দিবস পালিত

প্রতিবেদক
Amirul Islam
নভেম্বর ৩, ২০২৩ ২:৪০ অপরাহ্ণ
ইপেপার দেখুন

সাদমান রাকিন,নোবিপ্রবি প্রতিনিধিঃ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) যথাযোগ্য মর্যাদায় জেলহত্যা দিবস পালিত হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শহীদ জাতীয় চার নেতা- সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এএইচএম কামারুজ্জামান ও ক্যাপ্টেন এম মনসুর আলীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ শুক্রবার (০৩ নভেম্বর ২০২৩) নোবিপ্রবির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলমের পক্ষ থেকে নোবিপ্রবি কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন নোবিপ্রবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মুহাম্মদ আলমগীর সরকার, আইকিউএসির অতিরিক্ত পরিচালক ও অর্থনীতি বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মুহাইমিনুল ইসলাম সেলিম, ডিপিডি পরিচালক (অ.দা.) প্রকৌশলী মোঃ জামাল হোসেনসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, হলের প্রভোস্টবৃন্দ, শিক্ষক সমিতি ও অফিসার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

দিবসটি উপলক্ষে এক বার্তায় নোবিপ্রবির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলম বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর দ্বিতীয় কলঙ্কজনক অধ্যায় এই দিনটি। মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী ও জাতীয় চার নেতাকে এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নির্মমভাবে হত্যা করা হয়। জাতীয় চার নেতাকে হত্যার মাধ্যমে তারা চেয়েছিল বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের আদর্শকে মুছে ফেলতে। কিন্তু তাদের সে উদ্দেশ্য সফল হয়নি। যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন জাতির পিতার আদর্শ চির অম্লান হয়ে থাকবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’

প্রসঙ্গত, ১৯৭৫ সালের এই দিনে জাতীয় চার নেতাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে নির্মমভাবে হত্যা করা হয়। দিবসটি উপলক্ষে বাদ জোহর নোবিপ্রবি কেন্দ্রীয় মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

নাটোরে ৬ মাস পরে যুবকের পুঁতে রাখা মরদেহ উদ্ধার

দৌলতপুরে শহীদ শেখ রাসেল স্মৃতি ফাউন্ডেশন এর উদ্দোগে জাতীয় শোক দিবস পালন

গুরুদাসপুরে ফেসবুকে ৩ মাসের সম্পর্কে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন

রাজারহাটে পিতার মৃত্যবার্ষিকী ও পুত্রের জন্মদিন পালন

নেত্রকোনায় বিশ্ব জলাভূমি দিবসে আলোচনা সভাও মানববন্ধন অনুষ্ঠিত

ঝিনাইদহের কালীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১

নোবিপ্রবিতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

অবৈধ সৌঁতিজালে জড়ানো অবস্থায় মিলল ছাত্রের মরদেহ | দেশ রূপান্তর

বেপরোয়া গতিতে বাস চালাচ্ছিলেন চালক, শোনেননি যাত্রীদের নিষেধ

জবির সাবেক সভাপতিকে মহানগর দক্ষিণ আওয়ামী লীগ থেকে অব্যাহতি