https://www.facebook.com/shirsokhabor/
Monday , 6 November 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

সবজির দাম ক্রেতাদের ধরা ছোঁয়ার বাহিরে,কাঁচা বাজারে ব্যবসায়ীদের সিন্ডিকেট

সোহেল রানা,লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়নের ঐতিহ্যবাহী হাট হলো চামটাহাট। এখানে প্রতি সপ্তাহে দুইদিন রবিবার ও বুধবার হাট বসে। চামটাহাট বিশেষ করে গরুর বেচা-কেনার জন্য অনেক নামধাম। বগুড়া,ঢাকা ও চট্টগ্রাম থেকে প্রতি রবিবার ও বুধবার অনেক ব্যবসায়ী আসে গরু,মহিষ,ছাগল ক্রয় করার জন্য।।

কিন্তু এদিকে কাঁচা বাজার কিনতে ক্রেতাদের হিমসিম খেতে হচ্ছে। সিন্ডিকেট করে ব্যবসা করছেন ব্যবসায়ীরা।

প্রান্তিক চাষীরা হতাশাগ্রস্থ পড়ছে, তারা বলছেন আবহাওয়ার কারণে আমাদের সবজি খারাপ হ‌য়ে পড়ছিলো, কিন্তু অনেক কষ্ট করে ফসল উৎপাদন করার পরেও আমরা আমাদের উৎপাদিত ফসলের সঠিক মুল্য পাইনা। ক্রয়মুল্যের দ্বিগুণ হারে লাভ করছেন ব্যবসায়ীরা।

আজকের বাজারে প্রান্তিক চাষির বিক্রয় জানতে গেলে তারা বলেন, মুলা-১২ টাকা, বেগুন-৩০ টাকা, ফুলকপি-৩০ টাকা, বাঁধা কপি-৩৫ টাকা, লাউ-৩০ টাকা, করলা-৪০ টাকা, পটল-৪০ টাকা, চিচিঙ্গা-৪০ টাকা, কচু-৩৫ টাকা প্রতি কেজি দরে বিক্রি করেছি।

এদিকে অসাধু ব্যবসায়ীরা বিক্রয় করছে দ্বিগুণ মূল্যে বা তারও বেশি মুল্যে, মুলা-৩০ টাকা, বেগুন-৬০ টাকা, ফুলকপি-৬০ টাকা, বাঁধা কপি-৭০ টাকা, লাউ-৬০ টাকা, করলা-৮০ টাকা, পটল-৮০ টাকা, চিচিঙ্গা-৮০ টাকা, আলু-৬০ টাকা, পিঁয়াজ-১২০ টাকা রসুন-১৮০ টাকা, কচু-৬০ টাকা প্রতি কেজি হারে বিক্রয় করছে।

এ বিষয়ে চামটাহাট বাজার কমিটির সাথে কথা বলতে গিয়ে জানা যায় যে,তারা এ ব্যাপারে কিছুই জানেন না। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন।
স্থানীয় ক্রেতারা জানান সিন্ডিকেট এর সাথে বাজার কমিটিও আছেন।

সর্বশেষ - আন্তর্জাতিক