https://www.facebook.com/shirsokhabor/
সোমবার , ২৫ ডিসেম্বর ২০২৩ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

ধামইরহাটে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রতিবেদক
Saiful Islam
ডিসেম্বর ২৫, ২০২৩ ১:৪৮ অপরাহ্ণ
ইপেপার দেখুন

শেখ নাজমুল হাসান, স্টাফ রিপোর্টার:

নওগাঁর ধামইরহাটে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় ধামইরহাট সরকারি এমএম ডিগ্রি কলেজে এ প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন নওগাঁ জেলা প্রশাসক ও রিটানিং অফিসার মো. গোলাম মাওলা।

উদ্বোধনী অনুষ্ঠানে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও ভোটার উপস্থিতি নিয়ে বিভিন্ন রকম দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।

এসময় উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটানিং অফিসার মোসা. আসমা খাতুন এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা পুলিশ সুপার রাশিদুল হক, জেলা নির্বাচন কর্মকর্তা মো. তারিফুজ্জামান, উপজেলা নির্বাচন কর্মকতা মো. আনিছার রহমান, ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বাহাউদ্দিন ফারুকী বিপিএম,পিপিএম প্রমুখ।

জানা যায়, আসন্ন নির্বাচনে উপজেলায় মোট ৫৩ টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এতে ৫৩জন প্রিজাইডিং অফিসার, ৩০৪জন সহকারি প্রিজাইডিং অফিসার, ৯৬৫জন পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন।এছাড়াও চলতি নির্বাচনে উপজেলার মোট ভোটার সংখ্যা রয়েছে ১লক্ষ ৫৭ হাজার ১৫ জন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

কুড়িগ্রামে রাজারহাটে নাজিম খানে অবরোধের প্রভাব নেই বলে চলে

পিপি জানতে চাইলেন মমতাজের স্বামী কয়জন-নাম কী, থামালেন বিচারক

বিশ্বকাপ থেকে বাংলাদেশকে ‘গায়েব’ করে দিল আইসল্যান্ড

নির্বাচিত হলে বাবুগঞ্জে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা-ধানের শীষ প্রতীকের প্রার্থী জয়নুল আবেদীনের

নওগাঁয় মাহবুবুরের বিশেষজ্ঞ ডাক্তার সেজে প্রতারণায় পঙ্গু হচ্ছে হাজারো মানুষ

সাতক্ষীরার শ্যামনগরে ফের এক বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।

‘আবেগে পইড়া নমিনেশন কিনছি, এইডা আমার ঠিক হইছে না’

হাসিনার গণহত্যায় চুপ থাকা ফ্যাসিস্ট সাকিবের হঠাৎ মায়াকান্না

ভারতকে এক দিন আগেই জানানো হয়েছিল, শেখ হাসিনার সময় শেষ

Freedom Ports Cool Dollar Slot Big Succeed Cellular Local Casino Bepro Com B

Freedom Ports Cool Dollar Slot Big Succeed Cellular Local Casino Bepro Com B