https://www.facebook.com/shirsokhabor/
সোমবার , ১ জানুয়ারি ২০২৪ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

ব্রহ্মপুত্র নদের পাড় কেটে নির্বিচার মাটি বানিজ্য

প্রতিবেদক
Amirul Islam
জানুয়ারি ১, ২০২৪ ৩:৩৯ অপরাহ্ণ
ইপেপার দেখুন

শাহজাহান আকন্দ,স্টাফ রিপোর্টারঃ

জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্রীক প্রশাসনিক ব্যস্ততার সুযোগে মনোহরদী সংলগ্নে কাপাসিয়া উপজেলা অংশে পুরাতন ব্রম্মপুত্র নদের পাড় কেটে মাটি লুটে নিচ্ছে একটি চক্র।গত ১০/১৫ দিন যাবৎ দিবারাত্রি নদীর পাড় কেটে মাটি বিক্রি করে চলেছে এ দুর্বৃত্ত চক্রটি।

মনোহরদী উপজেলা সদরের পাশ দিয়ে বয়ে যাওয়া পুরাতন ব্রহ্মপুত্র নদের অপর পাড়ে গাজীপুর কাপাসিয়ার খিরাটি গ্রাম।এ গ্রামের ব্রম্মপুত্র নদের পাড় থেকে স্থানীয় একটি চক্রবেআইনীভাবে
এস্কেভেটর দিয়ে দিনরাত ধরে প্রকাশ্যে মাটি কেটে বিক্রি করে চলেছে।কাপাসিয়া উপজেলা প্রশাসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকেন্দ্রীক ব্যস্ততার সুযোগে দুর্বৃত্ত চক্রটি কাজটি করে চলেছে বলে এলাকাবাসীর অভিযোগ।এহেন নির্বিচার মাটি কর্তনের ফলে বছর তিনেক আগে খননকৃত ব্রম্মপুত্র নদের পাড়ের কার্যকারীতা যেমন নষ্ট হচ্ছে তেমনি বর্ষায় এর পাড়ে ব্যাপক ভাংগনেরও আশঙ্কা রয়েছে।অপর দিকে নদী চরের কৃষি জমির মাটির উপরিভাগের উর্বর অংশ বিনষ্ট হয়ে ফসল উৎপাদনে ব্যাপক ক্ষতিকর প্রভাব সৃষ্টিরও সমূহ শন্কা রয়েছে। এ ব্যাপারে কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী সিদ্দীক জানান,প্রশাসন অব্যহতভাবে এ সবের বিরুদ্ধে তৎপর রয়েছে।গত কয়েকদিনের ভেতরও এর বিরুদ্ধে পরিচালিত অভিযানে শাস্তিমূলক ব্যবস্থাও গৃহীত হয়েছে। প্রশাসনের জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্রীক ব্যস্ততার সুযোগে একটি বিরাট চক্র এ কাজে তৎপর রয়েছে বলেও জানান তিনি।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

নির্বাচনে অংশ নিতে পারবে জাতীয় পার্টি: প্রেস সচিব

জবিস্থ মাদারীপুর জেলা ছাত্রকল্যাণের কমিটি ঘোষণা: সভাপতি মিরাজ, সাধারণ সম্পাদক তামিম

ব্যথা-বেদনাহীন মৃত্যু ঘটেছিল টাইটানের যাত্রীদের!

গোমস্তাপুরে জাতীয় যুব দিবস পালিত।

এই সম্পর্ক টিকে থাকুক আজীবন

সবুজ সেবা ফাউন্ডেশনের সময়োপযোগী কর্মসূচি শাক-সবজির বীজ বিতরণ

মির্জা আব্বাসের শপথ স্থগিত রাখতে ইসিতে নাসীরুদ্দীন পাটওয়ারীর আবেদন

গোপালগঞ্জে প্রেমিকের কাছে ছুটে এসেছেন এক জার্মানি তরুণী

বিয়ের পরদিন বাসের ধাক্কায় প্রাণ গেল নীলফামারী জেলায় কর্মরত ডিএসবি এসআই জহুরুল ইসলামের।

আনুষ্ঠানিকভাবে বিক্ষোভের ডাক দিল জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট