https://www.facebook.com/shirsokhabor/
শনিবার , ৩০ মার্চ ২০২৪ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

সিরাজগঞ্জে নৈশপ্রহরীর মরদেহ শিক্ষা অফিসে

প্রতিবেদক
Amirul Islam
মার্চ ৩০, ২০২৪ ২:২১ পূর্বাহ্ণ
ইপেপার দেখুন

হারুনুর রশিদ হাবিবুল্লাহ, স্টাফ রিপোর্টারঃ

সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসের নুরুল ইসলাম (৬০) নামের এক নৈশপ্রহরীর গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৯ মার্চ) সন্ধ্যার দিকে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নুরুল ইসলাম সিরাজগঞ্জ পৌরসভার কোল গয়লা মহল্লার বাসিন্দা। তিনি প্রায় ৩০ বছর ধরে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এটি আত্মহত্যা না হত্যা তা এখনই বলা যাচ্ছে না। বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অফিস সহকারী আতিকুল ইসলাম আতিক বলেন, ‘আমরা বৃহস্পতিবার (২৮ মার্চ) একসঙ্গে অফিস করেছি। সে নৈশপ্রহরী হওয়ায় প্রতিদিন অফিসেই থাকতো। আজ সন্ধ্যার দিকে অফিসে গিয়ে তার জানালার দিকে তাকিয়ে দেখি, রুমের ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়েছে। পরে স্যারকে বিষয়টি জানিয়েছি।
এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হারুনর রশিদ বলেন, বিষয়টি থানায় জানানো হয়েছে। তারা বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেবেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

যশোরে নতুন তিন রেকর্ড কিপার : থেমে নেই সাব রেজিস্ট্রার ইমরুলের ঘুষ বাণিজ্য

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নারী শিশুসহ নিহত চার।

রাজারহাটে ঘড়িয়ালডাঙ্গায় আওয়ামীলীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত

মেসিরা ‘প্রতিশোধে’র আগুনে পোড়াতে চাইবে, জানেন ক্রোয়েশিয়ার কোচও

স্কুলছাত্রীকে ধর্ষণের ১০ দিন পর পলাতক আসামি গ্রেপ্তার

পাবনায় ছাত্রলীগ কর্মীকে গুলি করে হত্যা

বেগমগঞ্জের গোপালপুরে ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত 

পাবনায় কুকুরের কামড়ে ১৫ শিশুসহ ২১ জন হাসপাতালে

পা দিয়ে লিখে পরিক্ষায় উত্তীর্ণ সরিষাবাড়ীর অদম্য সিয়াম

সুনামগঞ্জে বিজিবির জব্দকৃত ১২ কোটি টাকার মাদক ধ্বংস