https://www.facebook.com/shirsokhabor/
রবিবার , ২১ এপ্রিল ২০২৪ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

নবাবগঞ্জে স্ত্রী ও সন্তানকে পিটিয়ে হত্যার অভিযোগ স্বামী আটক

প্রতিবেদক
Amirul Islam
এপ্রিল ২১, ২০২৪ ২:০১ অপরাহ্ণ
ইপেপার দেখুন

দিনাজপুর প্রতিনিধি :

মোবাইলে গেম ও ভিডিও দেখাকে কেন্দ্র করে ছেলে-মেয়ের কথা কাটাকাটির জেরে মাকে পিটিয়ে হত্যা করেছে পাষন্ড বাবা। এ সময় ছেলে ও মেয়েকেও বাবা পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ৫ বছরের মেয়ে আফরিন আক্তারও মারা যায়। আর ছেলে আল আমিন (১২) এখন দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিসাধীন রয়েছে।

শনিবার (২০ এপ্রিল) দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের হেয়াতপুর (চিনির চড়া) গ্রামে রাতে এ ঘটনা ঘটে। পরবর্তীতে হত্যার অভিযোগে বাবা শহিদুল ইসলামকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানা যায়, শনিবার রাত সাড়ে আটটার দিকে মা মর্জিনা বেগম (৩০) রান্না করছিলেন। এ সময় ছেলে আল আমিন ও মেয়ে আফরিন আক্তার মোবাইল দেখছিল। এ সময় হঠাৎ দুই ভাইবোন মোবাইল নিয়ে ঝগড়া শুরু করে। মা মর্জিনা বেগম দুইজনকে ঝগড়া বন্ধ করতে বলেন। তবে তারা থামছিল না। একপর্যায়ে তিনি গিয়ে ছেলে ও মেয়েকে চড়থাপ্পড় দেন। এতে উত্তেজিত হয়ে পড়েন শিশু দুটির বাবা শহিদুল। এসময় শহিদুল ও স্ত্রীর মধ্যে তর্ক ও ঝগড়া শুরু হয়। ঝগড়ার মধ্যে শহিদুল ইসলাম চৌকাট দিয়ে স্ত্রী মর্জিনা বেগমকে পেটান। এতে করে ঘটনাস্থলেই তিনি মারা যান। এসময় ছেলে-মেয়েকেও পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা শিশু দুটিকে উদ্ধার করে প্রথমে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মেয়ে আফরিন আক্তারও মারা যায়।

নবাবগঞ্জ থানার ওসি তাওহীদুল ইসলাম জানান, রাতেই নিহত মর্জিনার মা গোলাপি বেগম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। পরে অভিযুক্ত শহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়। এই হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ আছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

‘মদের পার্টির টাকার জন্য’ ইজিবাইক চালককে নৃশংসভাবে হত্যা

সুনামগঞ্জে আলোচিত তিন ধর্ষণ মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে।

লালমনিরহাটে ট্রাক চাপায় সাংবাদিক ইউনুস আলী নিহত

বরিশাল-৩ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলামের মনোনয়ন দাখিল

আবারও পেনাল্টিতে হেরে বিদায় ব্রাজিলের

বেগমগঞ্জে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে উপলক্ষে বিশেষ সভা অনুষ্ঠিত।

ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-৩

মাদ্রাসা ছাত্ররা ভালোভাবে কোরআন শেখেনি বলে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে পারছি না: শিক্ষামন্ত্রী

মব সন্ত্রাস পুরো জাতিকে বিভক্ত করেছে, দায় সরকারের: মির্জা ফখরুল

গোমস্তাপুরে আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন জেলা প্রশাসক